চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আব্বাস’-এর সাকসেস পার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৯
বিনোদন
A A

৫ জুলাই মুক্তি পেয়েছিলো সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘আব্বাস’। যে ছবির নাম ভূমিকায় অভিনয় করে নতুনভাবে আলোচনায় এসেছেন চিত্রনায়ক নিরব। মুক্তির একমাস না হলেও নির্মাতা, নায়ক ও কলাকুশলীরা জানালেন, ‘ব্যবসায়িক সাফল্য পেয়েছে আব্বাস’!

সে কারণে সংবাদকর্মী ও সিনেমা সংশ্লিষ্ট মানুষদের নিয়ে ‘সাকসেস পার্টি’ দিলেন নির্মাতা সাইফ চন্দন ও নায়ক নিরব।

বৃহস্পতিবার বনানীর একটি রেস্তোরাঁয় আব্বাসের ‘সাকসেস পার্টি’ অনুষ্ঠিত হয়। ছবির সঙ্গে জড়িত কলাকুশলী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক নেতা এমডি ইকবাল, কণ্ঠশিল্পী ইমরান, সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনসহ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নব নির্বাচিত কমিটির অনেকেই।

সেখানে আব্বাসের নায়ক নিরব বলেন, একটি সাকসেসফুল সিনেমার অংশ হতে পেরে সৌভাগ্যবান মনে করছি। যে কষ্ট করে ছবিটা করেছি, সাফল্যের মুখ দেখেছি সেজন্য আর কষ্ট লাগছে না। শুরু থেকে সংবাদকর্মীরা ‘আব্বাস’ সাপোর্ট করেছেন এজন্য তিনি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিরব বলেন, আব্বাস সফল হয়েছে জেনে শাকিব ভাই (শাকিব খান) নিজেও খুব খুশি হয়েছেন। তিনি তার ভক্তদের আমার ছবি দেখতে উৎসাহিত করেছিলেন। এজন্য তাকে ধন্যবাদ দিলেও ছোট করা হয়ে যাবে। তিনি আমাকে আগেই বলেছিলেন ‘সাকসেস পার্টি’ কেন দিচ্ছি না! এই সাকসেসের অংশিদার শাকিব ভাই নিজেও।

সাইফ চন্দন বলেন, আব্বাস অনেক বেশি বাজেটের ছবি নয়। কম টাকায় ভালো ছবি নির্মাণ করা যায়, সেটির প্রমাণ ‘আব্বাস’। এর সঙ্গে বিভিন্ন স্পন্সর কোম্পানি পাশে দাঁড়িয়েছে, ডিজিটাল রাইটস, হলের ব্যবসা সবকিছু মিলিয়ে আব্বাস ব্যবসায়িকভাবে সফল সিনেমা। যারা শুরু থেকে পাশে ছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।

Reneta

আব্বাসের সাকসেস পার্টিতে পরিচালক নেতা মুশফিকুর রহমান গুলজার, এমডি ইকবাল প্রত্যেকেই নিরব ও নির্মাতা সাইফ চন্দনের ভবিষ্যত প্রজেক্টগুলোরও সাফল্য কামনা করেন। চলচ্চিত্রের খারাপ সময়ে আরও ভালো কাজ দিয়ে দর্শক ফিরিয়ে আনতে কাজ করতে বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরবলিড বিনোদনসাইফ চন্দনসাকসেস পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT