চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে জাহাজ ভাসা উৎসবে সম্প্রীতির মেলা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:১৩ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

বাঁশ, বেত, কাঠ, কাগজ দিয়ে অপূর্ব কারুকাজে ঈদল, ময়ূর, চূড়াসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ফুটিয়ে তৈরী করা হয়েছে জাহাজ। সেটিকে ধর্মীয় ভাসায় বলা হয়ে কল্প জাহাজ। নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচে, গানে যেন উচ্ছ্বাস। আর এ উচ্ছ্বাসের মধ্যে বাকঁখালী নদীতে ভাসানো হয় জাহাজ সমূহ।

এটিকে ঘীরে নদীর দুই পারে বিপুল সংখ্যক মানুষের ভীড় ছিলো। এটি বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী একটি উৎসব হলেও সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো দেখার মতো। এটিকে সম্প্রীতির এক নতুন বন্ধন রচনা বলে মত তাদের।

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী জাহাজ ভাসানো উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় তিনি বলেন, ঐতিহ্যবাহী এ জাহাজ ভাসা উৎসব ঘীরে সকল ধর্মের মানুষের একটি সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে। এটিকে আগামী বছর থেকে আরো বেশি বড় করে আয়োজনের উদ্যোগ নেয়া হবে।

রামু কেন্দ্রীয় জাহাজ ভাসা উৎসব উদ্যাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠিত রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উৎসবে পূর্ব রাজারকুল, হাজারীকুল, হাইটুপী রাখাইন পাড়া, হাইটুপী বড়ুয়া পাড়া, দ্বীপ-শ্রীকুল, জাদিপাড়া, হাজারীকুল ও মেরংলোয়া গ্রাম থেকে মোট আটটি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়।

জাহাজ ভাসা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অর্পন বড়ুয়া জানান, দুইশত বছরের পুরনো ঐতিহ্যবাহী ও জাহাজ ভাসানো উৎসব শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, যুগ যুগ ধরে হাজার হাজার শিশু-কিশোর ও আবাল-বৃদ্ধ-বণিতার মাঝে নির্মল আনন্দ ও সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে আসছে এ উৎসব। সারা দেশের মধ্যে শুধুমাত্র রামুতেই এ উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও কয়েক বছর ধরে কক্সবাজার সমুদ্র সৈকত, চৌফলদন্ডিসহ চকরিয়ার  মাতামুহুরী নদীতে জাহাজ ভাসানো উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রোটিয়া নারী দলের সফর সূচি চূড়ান্ত

পরবর্তী

টাঙ্গাইলে তিনদিনের ইজতেমা শুরু

পরবর্তী

টাঙ্গাইলে তিনদিনের ইজতেমা শুরু

বিয়ের কথা গোপন রেখে দু'বছর পর জানালেন তিন্নি

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT