চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস্পানিওলকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হার এড়াতে পারলেই নিশ্চিত হবে রিয়াল মাদ্রিদের ৩৫তম লা লিগা শিরোপা— এমন সমীকরণের ম্যাচে এস্পাইনলকে গোলবন্যায় ভাসাল মাদ্রিদের জায়ান্টরা। কার্লো আনচেলত্তি পেল ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবকটিতে চ‍্যাম্পিয়ন হওয়ার স্বাদ।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথমার্ধে জোড়া গোল করেছেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে ব‍্যবধান জালের দেখা পেয়েছেন মার্কো আসেনসিও ও করিম বেনজেমা।

লিগে শেষ পাঁচ রাউন্ড বাকি থাকলেও রিয়াল বস একটু আগে ভাগেই শিরোপা নিজের করতে চাইছিলেন। লস ব্লাঙ্কোসরাও রেখেছেন তার কথা। ৩৪ ম্যাচে ২৫ জয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে সাদা জার্সিধারী দল।

Banglabid

ঘরের মাঠে এদিন বল দখল, সঠিক পাস এবং দ্রুত আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগ তটস্থ রেখেছিল ক্রস-ভিনিসিয়াসরা। ৫৮ শতাংশ বল দখলে রেখে দশটি শটের পাঁচ টি লক্ষ্যে রাখে আনচেলত্তির শিষ্যরা। সফরকারীরা ১৫ শটের ৬টি রাখে লক্ষ্যে, কিন্তু ব্যর্থ হয় বল জালে জড়াতে।

বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণত্মক খেলতে থাকে রিয়াল। ৩৩ মিনিটে রদ্রিগোর পা থেকে আসে প্রথম সাফল্য। মার্সেলোর বাড়ানো বল দারুণ এক প্লেসমেন্টে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দশ মিনিট পর আরও একবার বল জালে জড়ান রদ্রিগো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে এস্পানিওল। কিন্তু দশ মিনিটের মাঝে সফরকারীরা পিছিয়ে পড়ে ৩-০ ব্যবধানে। কামাভিঙ্গার অ্যাসিস্টে মার্কো আসেনসিও বাড়িয়ে নেয় রিয়ালের লিড।

Reneta

৭২ মিনিটে অবশ্য আরও একবার বল জালে জড়িয়েছিল রিয়াল। কিন্তু বদলি নামা বেনজেমার পাস থেকে দারুণ শটে বল জালে জড়িয়েও অসন্তুষ্ট থাকতে হয় ইসকোকে। রেফারি ভিএআরের সাহায্যে নিশ্চিত হয় ডিবক্সের ভিতর রদ্রিগো অফসাইডে ছিলেন। তবে শেষের দিকে বেনজেমাও যোগ দেন গোল উৎসবে। মাতেন শিরোপা নির্ধারণের আনন্দে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস্পানিওলবেনজেমারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেখক ভট্টাচার্যকে যশোরে ছাত্রলীগের একাংশের অবাঞ্চিত ঘোষণা

পরবর্তী

মুহিতের দাফন রোববার, সিলেট আওয়ামী লীগের ২ দিনের শোক

পরবর্তী
আবুল মাল আবদুল মুহিতের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহিতের দাফন রোববার, সিলেট আওয়ামী লীগের ২ দিনের শোক

বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT