রাজনীতি

লেখক ভট্টাচার্যকে যশোরে ছাত্রলীগের একাংশের অবাঞ্চিত ঘোষণা

লেখক ভট্টাচার্য যশোরে ছাত্রলীগের অবাঞ্চিত ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক ভট্টাচার্য যশোরে ছাত্রলীগের একাংশের অবাঞ্চিত ঘোষণা সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশোরের মণিরামপুর উপজেলা ছাত্রলীগের একাংশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সেই সাথে উপজেলাধীন সরকারী কলেজ, পৌর ও ১৭টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ ১৯ নেতা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীরা শনিবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানান, তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি ঘোষণা করায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা সেই কমিটিকেও অবাঞ্চিত ঘোষণা করেছেন।

লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (২৯.০৪.২২) তারিখে কালবৈশাখী ঝড়ের সন্ধ্যায় হঠাৎ ফেসবুক পোস্টের মাধ্যমে জেলা ছাত্রলীগের প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মণিরামপুর উপজেলায় একটি অনভিজ্ঞ, বিতর্কিত, রাজনৈতিক ভারসাম্যহীন, সদ্য এসএসসি পাশ, সাধারণ সদস্য পদ বিহীন একটি কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ত্যাগী ছাত্রলীগের কাছে বিষয়টি হাস্যকর ও লজ্জাজনক বিজ্ঞপ্তিতে জানানো হয়। দীর্ঘদিন উপজেলা রাজনীতি সংক্রিয় থেকেও আমরা পদ-পদবি না পেয়ে তারা হতাশ বলে জানান।

পদত্যাগকারীরা এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

 

বিষয়:ছাত্রলীগ লেখক ভট্টাচার্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…