চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্ল্যাসিকো বলেই অন্য উত্তাপ, সব হিসাব বাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লড়াইটা শুধু টেবিলে নয়, লড়াই মর্যাদারও। লিগে দুদলের অবস্থাই নড়বড়ে, চ্যাম্পিয়ন্স লিগে আছে চড়াই-উতরাই। আছে সেরা খেলোয়াড়দের চোট সমস্যা। সেসব কিছুই যদিও রাতে হিসেবে আসবে না! ম্যাচটা যে এল ক্ল্যাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে বলেই অন্যরকম উত্তাপ, সাম্প্রতিক সময়ে মাঠে কার কি হালচাল গেছে খেলা শুরুর বাঁশি বাজলে থেকে যাবে শুধু পরিসংখ্যান হিসেবেই।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশের দর্শকরা যেমন ফেসবুক লাইভে দেখতে পারবেন খেলা, দেখা যাবে লা লিগার অ্যাপেও।

রিয়াল যতই চেনাছন্দে না থাক, জিনেদিন জিদানের দল শক্তি পরীক্ষা নেবে বলেই শিষ্যদের সাবধান করেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রিয়াল। শেষ লিগ ম্যাচে বার্নাব্যুতে কাদিজের বিপক্ষে ১-০তে হার, শেষ ইউরোপ সেরার ম্যাচে শাখতার দোনেৎস্কের কাছে ঘরের মাঠে ৩-২ গোলের পরাজয় দিয়ে লিগে বর্তমান চ্যাম্পিয়নদের না মাপতে হুঁশিয়ারি তার।

Banglabid

বার্সার অবস্থাও সমান্তরাল নয়। চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে ৫-১ গোলের উড়ন্ত জয় মিললেও লিগে শেষ দুই ম্যাচে বার্সেলোনাকে চেনা যায়নি। ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১এ ড্র, গেটাফের মাঠে ১-০তে হারের কথা মাথায় রেখে কোচকে সাবধানী ও কৌশলী হতেই হচ্ছে।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের ১০-এ আছে কোম্যানের বার্সা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে লেফটব্যাক জর্ডি আলবা, প্রধান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিকে চোটের কারণে পাচ্ছেন না কোচ।

অন্যদিকে রিয়াল কোচ জিদান নজর দিচ্ছেন নিজেদের দিকেই, প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়েই ভাবছেন বেশি। দুঃসময় কাটাতে, ঘুরে দাঁড়াতে এল ক্ল্যাসিকোর চেয়ে আর কোন মঞ্চইবা যথার্থ হতে পারে, এমন বলে উদ্দীপ্ত করছেন শিষ্যদের।

Reneta

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে অবশ্য সার্জিও রামোসকে ফিট পাচ্ছেন বলে জানিয়েছেন জিজু। কাদিজ ম্যাচে হাঁটুর চোটে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক। চোটের জন্য যদিও এডেন হ্যাজার্ড, দানি কারভাহাল, আলভারো অদ্রিওজোলাকে পাবেন না তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোকোম্যানজিদানবার্সামেসিরামোস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় প্রেক্ষাগৃহে আবারও ‘কেজিএফ’

পরবর্তী

রাঙ্গামাটিতে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ

পরবর্তী
রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ

এবার পুরো পরিবারকে একসঙ্গে পাব না: রানী মুখার্জি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT