চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার পুরো পরিবারকে একসঙ্গে পাব না: রানী মুখার্জি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ন ২৪, অক্টোবর ২০২০
বিনোদন
A A

এবছর একটু ভিন্ন ভাবে কাটছে পূজা। মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর সুযোগ নেই, আত্মীয়দের বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে বেড়ানোও হবে না এবার। করোনাভাইরাসের কারণে এবছর হচ্ছে না অনেক কিছুই। এমনকি বলিউডের মুখার্জি বাড়ির বিশাল পূজার আয়োজনও এবার সীমিত পরিসরে করা হয়েছে। এক সাক্ষাৎকারে রানী মুখার্জি জানিয়েছেন এবারের পূজা কীভাবে কাটাচ্ছেন সেই প্রসঙ্গে।

রানী বলেন, ‘এবার মুখার্জি বাড়ির পূজার আয়োজন একেবারেই সীমিত পরিসরে করা হয়েছে। আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। পূজা নিয়ে যদি কোনো নির্দেশ জারী করা হয়ে থাকে, তাহলে সেটা সবার নিরাপত্তার কথা ভেবেই করা হয়েছে। তবে এটা যেহেতু পূজা, একেবারে তো বন্ধ থাকবে না। তাই ছোট পরিসরে আয়োজন করা হয়েছে এবার।’

অভিনেত্রী আরও বলেন, ‘প্রতিবার প্যান্ডেলের ছাদের নিচে পুরো পরিবারের সবাই একত্রিত হয়। এবার পুরো পরিবারকে একসঙ্গে পাব না।’

রানী জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছে পূজার। প্যান্ডেলে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সর্বসাধারণের জন্য এবারের পূজা উন্মুক্ত নয়। এবছর ভোগ, প্রসাদ বিতরণ, গান-নাচের আয়োজন বাতিল করা হয়েছে। মহামারীর কারণে এসব আয়োজন এবার থাকছে না।

রানী মনে করেন, করোনা পরিস্থিতিতে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। শরীর সুস্থ আছে, মাথার উপরে ছাদ আছে, পাতে খাবার আছে, তাই তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ মিলছে, তাতেও তিনি খুশি।

লকডাউনে বেকিং-এ আগ্রহ বেড়েছে রানীর। এছাড়াও তৈরি করা শিখেছেন সন্দেশ, রসমালাই, রসগোল্লা এবং কাজু কাটলি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূজারানী মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT