চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবিবিএস পরীক্ষায় পাশের হার ৫৫.১৩ শতাংশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২২
- সেমি লিড, শিক্ষা, স্বাস্থ্য
A A
বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের উপস্থিতিতে এমবিবিএস পরীক্ষার ফলাফল ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাশের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

গত বছরের ন্যায় এবারও প্রথম হয়েছেন এক ছাত্রী। ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে সুমাইয়া মোসলেম মিম। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এই ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল এই লিংক থেকে জানতে পাওয়া যাচ্ছে। এ ছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেন ৭৯ হাজার ৩৩৭ জন। শতকরায় যা ৫৫ দশমিক ১৩ শতাংশ।’

জাহিদ মালেক বলেন, ‘এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোন অনিয়ম পাওয়া যায়নি। আগামী ৭-১২ এপ্রিল পর্যন্ত রিভিউয়ের (পুনর্মূল্যায়ন) আবেদন করতে পারবে।’

এর আগে গত ১ এপ্রিল দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী।

ট্যাগ: এমবিবিএসফল প্রকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোকিত স্থাপনা: আল-আকসা মসজিদ

পরবর্তী

শ্রীলংকার বেহাল দশা দেখে সাবধান হচ্ছে সরকার

পরবর্তী

শ্রীলংকার বেহাল দশা দেখে সাবধান হচ্ছে সরকার

ইফতার বিক্রিতে ব্যস্ত চিত্রনায়িকা মাহি ও অন্যান্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফতার বিক্রিতে ব্যস্ত চিত্রনায়িকা মাহি

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT