চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন বিধ্বংসী বিস্ফোরণ আগে কখনও দেখেনি মোগাদিসুবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনশ’ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক। বিধ্বংসী বিস্ফোরণে এমন মানবিক সংকট এর আগে কখনও দেখেনি মোগাদিসুবাসী।

মোগাদিসুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদুল কাদির আবদিরহাম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন: দিনটি ছিল সুন্দর অন্য যেকোন দিনের মতো স্বাভাবিক একটি দিন। খুবই শান্ত এবং চারদিকে কোন কাজের কোলাহল ছিল না। আমি আমার অফিসের ডেস্কে বসে ছিলাম। ঘটনাস্থল আমার অফিস থেকে এক কিলোমিটারের মতো দুরত্বে অবস্থিত।

‘হঠাৎ করে আমি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাই। তারপরেই চারপাশের সবকিছু কেঁপে ওঠে। এর আগে এতো উচ্চশব্দের কোন কিছু আমি শুনিনি। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় আকাশ ভরে যায়। এর মধ্যে সূর্যের আলোও পৌঁছাতে পারছিলো না। এরপর আমি আমার টিমের সদস্যদের ফোন করি এবং তাদের কী করতে হবে সে সম্পর্কে তাদেরকে আর কিছু বলতে হয়নি। কী ঘটেছে আমরা সবাই তা আন্দাজ করতে পারছিলাম। পরে আমরা রুদ্ধশ্বাসে সবাই ধোঁয়া উঠা স্থানের দিকে ছুটতে থাকি।’

Banglabid

২০০৮ সালে ‘আমিন অ্যাম্বুলেন্স সার্ভিস’ প্রতিষ্ঠিত হবার পর থেকে এখন পর্যন্ত তারা এই ধরনের কোন বিস্ফোরণ দেখেননি। এমনকি তিনি স্বপ্নেও এমন বিস্ফোরণ হবে তা অনুধাবন করতে পারেননি বলে জানিয়েছেন।তিনি বলেন: সব জায়গায় মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেদিকে তাকাচ্ছেন দেখতে পাচ্ছেন আহত লোকজন বাঁচার জন্য সাহায্য চাচ্ছেন। কারও হাত নেই, কারও পা নেই, কারও মাথা নেই, কোন কোন জায়গায় মানুষের অর্ধেক শরীর পড়ে আছে। এমন দৃশ্য দেখতে হবে তা কখনও চিন্তা করিনি আমি। বড় বড় বিল্ডিংগুলো সব সম্পূর্ণ রূপে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে। রাস্তায় থাকা গাড়ি ও যানবাহনসমূহ পুরে উল্টে-পাল্টে গেছে। রাস্তার উপরে শুধু মানুষের মাংস, রক্ত এবং পুড়ে যাওয়া জামা-কাপড়। আমাদের দেশের মানুষ কখনও এমন বিভৎস কিছু এর আগে দেখেনি।সোমালিয়ার বোমা হামলায় নিহতের সংখ্যা বাড়ছেমোগাদিসুতে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ইতোমধ্যে ২শ ৭৬ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহতদের চিকিৎসার সুবিধার জন্য ‍সিটি মেয়র তাবিদ আবদি নগরবাসীদেরকে রক্ত দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন: হাসপাতালগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছে। আপনারা সবাই সেখানে যান, আপনার ভাই-বোনদের বাঁচাতে রক্ত দিন।

শনিবারের এই বিস্ফোরণে হোটেলটি সম্পূর্ণ ধসে পড়েছে। হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ।

Reneta

২০০৭ সালে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের আত্মপ্রকাশের পর এটিই সবচে বড় বোমা হামলা। তবে এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। অবশ্য আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব জঙ্গিগোষ্ঠী সোমালিয়ায় প্রায়ই এ ধরণের বোমা হামলা চালায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোগাদিসুসোমালিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হার্ভের জন্য দুঃখ হচ্ছে উডি অ্যালেনের

পরবর্তী

উত্তরপত্র মূল্যায়ন অবহেলায় কারও শিক্ষাজীবন যেন নষ্ট না হয়

পরবর্তী

উত্তরপত্র মূল্যায়ন অবহেলায় কারও শিক্ষাজীবন যেন নষ্ট না হয়

প্রতীকী চিত্র, বাংলার ঐতিহ্যবাহী ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঁইয়ের সক্রেটিসীয় প্রস্থান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT