বিনোদন

হার্ভের জন্য দুঃখ হচ্ছে উডি অ্যালেনের

উডি অ্যালেনের জন্য দুঃখ প্রকাশ করছেন হার্ভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

উডি অ্যালেনের জন্য দুঃখ প্রকাশ করছেন হার্ভার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যা একটি সংবাদ সম্মেলনে ধারণ করা।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের বিতর্কিত হার্ভে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ ওঠার পর থেকেই বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে চলচ্চিত্র জগৎ। রীতিমত নড়েচড়ে বসেছে পুরো সিনেমা বিশ্ব। প্রতিদিনই কোন না কোন অভিনেত্রী মুখ খুলছেন হার্ভের বিরুদ্ধে। এবার তাকে নিয়ে মুখ খুললেন উডি অ্যালেন।

এই ঘটনায় হলিউডের পরিচালক ও প্রযোজকরা পড়েছেন তীব্র ‘ইমেজ’ সংকটে। বিখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা উডি অ্যালেনের কথাতেই যেন সেটা স্পষ্ট। তিনি কেবল হার্ভের যৌন নিপীড়নের শিকার নারীদের সমবেদনা জানাননি, বরং হার্ভের জন্যও তার দুঃখ হচ্ছে। পুরো ব্যাপারটিই সিনেমার জন্য ক্ষতি বয়ে নিয়ে এসেছে বলে মনে করেন উডি অ্যালেন।

অ্যালেন বলেন, ‘ঘটনাটি সবার জন্যই অস্বস্তির। আমাদের এই কঠিন পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে।’ ‘নিউইয়র্ক সিটি’খ্যাত ছবির পরিচালক উডি এলেন, হার্ভের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তবে, উডি এলেনের বিরুদ্ধেও এর আগে বেশ কয়েকবার যৌন হয়রানীর অভিযোগ উঠেছে।

এদিকে বাফটা অর্থাৎ ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন এরই মধ্যে সদস্যপদ বাতিল করেছে হার্ভের। কিন্তু এত কিছুর পরেও হার্ভে বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন। বলেছেন তিনি চক্রান্তের শিকার। অন্যদিকে অস্কার কমিটি হার্ভের বিষয়ে জরুরি আলোচনা করেছে। কিন্তু এখনো কোন সিদ্ধান্ত জানা যায়নি। ই! অনলাইন

বিষয়:উডি অ্যালেন হার্ভে ওয়েইনস্টাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…