চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক জাপানির কাছে অসহায় ভারতের চ্যাম্পিয়নরা

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৮:৩৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দল করল পাঁচ গোল, একাই করলেন চারটি। ব্রাজিলীয় বংশোদ্ভূত জাপানি মিডফিল্ডার ব্রুনো সুজুকির তাণ্ডবে দাঁড়াতেই পারল না ভারতের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। মালয়েশিয়ান লিগের সাত নাম্বার দল তেরেঙ্গানু এফসির কাছে হারল ৫-৩ গোলে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে মঙ্গলবার মাঠে নেমেছিল তেরেঙ্গানু ও চেন্নাই। ভারতীয় প্রতিপক্ষকে একাই অসহায় করে রেখেছিলেন ব্রুনো। তার পা থেকে আসে এবারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক। জীবনে এর আগে তিনবার হ্যাটট্রিক করলেও এই প্রথম ম্যাচে চার গোল করলেন ব্রুনো।

বিদেশি দুই ক্লাবের খেলা বলে এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার চেন্নাই-তেরেঙ্গানুর দিনের প্রথম ম্যাচ দেখতে মাঠে আসেননি চট্টগ্রামের দর্শকরা! একপ্রকার ফাঁকা মাঠেই দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দিল ভারত ও মালয়েশিয়ার দুই ক্লাব। বলতে গেলে এবারের আসরে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ ছিল এটি।

Banglabid

খেলায় মাঝমাঠ বলতে তেমন কিছুই ছিল না। ফরোয়ার্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিডফিল্ডাররাও নেতৃত্ব দিয়েছেন আক্রমণে। হ্যাটট্রিক আদায় করে যেমন ম্যাচ সেরা হয়েছেন ব্রুনো সুজুকি।

মাঠে নেমে গা ঘামার আগেই গোল খেয়ে বসে ভারত চ্যাম্পিয়ন চেন্নাই। ডি-বক্সের একটু বাইরে থেকে আলতো ছোঁয়ায় ব্রুনোর দিকে বল এগিয়ে দেন তেরেঙ্গানু অধিনায়ক লি টাক। সেখান থেকে রহমত বিন মাকাসুফকে বল বানিয়ে দেন সাও পাওলোতে জন্মানো জাপানী মিডফিল্ডার। তেরেঙ্গানুর এ তারকা সুযোগ হাতছাড়া করেননি। ডানপ্রান্ত দিয়ে কোনাকুনি শটে চার মিনিটের মাথায় বল জড়িয়ে দেন জালে।

ম্যাচের ২৪ মিনিটে তেরেঙ্গানু খেলোয়াড়দের ভুলের সুযোগ নিয়ে সেই গোল শোধ দেয় চেন্নাই। নিজেদের ডি-বক্সের বাইরে লি টাকের দিকে বল বাড়িয়ে দিয়েছিলেন তেরেঙ্গানু গোলরক্ষক। হঠাত লি টাকের পা থেকে বল কেড়ে নিয়ে তেরেঙ্গানুর জালে জড়িয়ে দেন চেন্নাই মিডফিল্ডার কাটসুমি ইয়ুসা।

Reneta

দশ মিনিট বাদে গোলরক্ষকের হাস্যকর ভুলে দ্বিতীয় গোল হজম করে তেরেঙ্গানু। কর্নার বাঁচাতে গিয়ে মাশরুর শেরিফের পায়ে বল তুলে দেন দলটির গোলরক্ষক মুহাম্মদ রেজালি। ফাঁকা বারে হেলেদুলেই গোল করেছেন চেন্নাই ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পরেই দলীয় সমন্বয়ে সমতায় ফেরে তেরেঙ্গানু। প্রতিপক্ষ ডি-বক্সে ওয়ান টাচ ফুটবল খেলে ব্রুনো সুজুকির দিকে বল বানিয়ে দেন সাঞ্জার সাকামেদভ। ৩৯ মিনিটে উজবেক সতীর্থের বানানো লোপ্পা সুযোগে শুধু মাথাই ছুঁয়েছেন জাপানী মিডফিল্ডার।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তেরেঙ্গানুকে আবারও এগিয়ে দেন সেই ব্রুনোই। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বলে চেন্নাই গোলরক্ষকের মাথার উপর দিয়ে ভলি করে নিজের জোড়া গোল পূর্ণ করেন জাপানি মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে আরও তেড়েফুঁড়ে খেলেছেন দুই দলের খেলোয়াড়রা। দুই দলের সামনেই ছিল গোল আদায়ের সুবর্ণ সুযোগ। ৬৪ মিনিটে তেরেঙ্গানুর একটি সম্মিলিত আক্রমণ ঠেকিয়ে দেন চেন্নাই গোলরক্ষক। পাল্টা আক্রমণে নিজেদের জাল বাঁচান তেরেঙ্গানু গোলরক্ষক।

ম্যাচের ৭০ মিনিটে এমনই আরেকটি আক্রমণে শেখ কামাল টুর্নামেন্টের এবারের আসরের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন ব্রুনো। ডি-বক্সের বাইরে থেকে আইভরি কোস্টের মিডফিল্ডার দেচি এন গুয়েসানের পাসে বল পেয়ে চেন্নাই গোলরক্ষকের মাথার উপর দিয়ে তা জালে জড়ান এ জাপানি।

পরে ৮১ মিনিটে গোলের হালি পূর্ণ করেন ব্রুনো । মুহাম্মদ নূর শাকেরির ক্রসে ভলি করে গোল করেন। পেনাল্টি থেকে পরে এক গোল শোধ দিলেও তেরেঙ্গানুকে বিভ্রান্ত করতে পারেনি চেন্নাই।

এই হারে অবশ্য মোটেও অখুশি নন প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে অংশ নেয়া চেন্নাই কোচ মোহাম্মদ আকবর। আন্তর্জাতিক টুর্নামেন্টে অনভিজ্ঞতা থাকা সত্ত্বেও শক্তিশালী প্রতিপক্ষকে তিন গোল শোধ দিতে পারাকেই নিজেদের সেরা সাফল্য মানছেন তিনি।

উল্টোদিকে বড় ব্যবধানে জিতে মোটেও নিজেদের ফেভারিট মানতে নারাজ তেরেঙ্গানু কোচ নাফুজেইন। তার চোখে নিজের দল এখনও টুর্নামেন্টের আন্ডারডগ। তবে তার শিষ্য ব্রুনো চার গোল পাওয়াতে বেশ খুশি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাই সিটি এফসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলমান অভিযানে র‌্যাবকে উদ্ধৃত করে গণমাধ্যমে কোনো তথ্য প্রদান করা হয়নি

পরবর্তী

অভিযোগ গুরুতর, ব্যবস্থা নিন

পরবর্তী

অভিযোগ গুরুতর, ব্যবস্থা নিন

সম্রাটের জায়গায় ভারপ্রাপ্ত হলেন মাইনুদ্দিন রানা

সর্বশেষ

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT