চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলমান অভিযানে র‌্যাবকে উদ্ধৃত করে গণমাধ্যমে কোনো তথ্য প্রদান করা হয়নি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকায় চলমান অভিযান নিয়ে উদ্ধৃত করে নানা রকম তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। র‌্যাব সদর দপ্তর জানিয়েছে তারা এমন তথ্য কোনো গণমাধ্যমে প্রকাশ করে নি। কারণ তদন্তের সময় জিজ্ঞাসাবাদে প্রাপ্ত বিষয় আইনগতভাবে অত্যন্ত গোপনীয়,  র‌্যাব আইনগত কারণেই সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে মামলা তদন্ত ও জিজ্ঞাসাবাদ করে থাকে, যা সর্ব সাধারণের জন্য উম্মুক্ত নয়।

মঙ্গলবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেমের স্বাক্ষরিত এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব সদর দপ্তর।

র‌্যাব তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকায় চলমান অভিযান সংক্রান্তে র‌্যাবকে উদ্ধৃত করে বিবিধ তথ্য কোন কোন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে র‌্যাব সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের বক্তব্য এই যে, এ ধরনের কোন তথ্য/সংবাদ র‌্যাব কর্তৃক কোন মিডিয়াতে কখনােই প্রদান করা হয়নি ।

এ পরিপ্রেক্ষিতে র‌্যাবকে উদ্ধৃত করে অনুরূপ সংবাদ পরিবেশন কাম্য নয়। উল্লেখ্য, তদন্তকালে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত বিষয় আইনগতভাবে অত্যন্ত গোপনীয়, র‌্যাব আইনগত কারণেই সর্বোচ্চ গােপনীয়তার সংগে মামলা তদন্ত ও জিজ্ঞাসাবাদ করে থাকে, যা সর্ব সাধারণের জন্য উম্মুক্ত নয় ।

অনুমান কিংবা গুজব নির্ভর অথবা অসমর্থিত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত সংবাদ সাধারণভাবে র‌্যাবকে উদ্ধৃত করে প্রচার করা হলে জনমনে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাছাড়া মামলার তদন্ত ও ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ।

এই প্রেক্ষিতে সুনির্দিষ্ট সূত্র উল্লেখ ব্যতিরেকে র‌্যাবকে উদ্ধৃত করে কোন সংবাদ প্রচার করা থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার অনুরোধ করা হলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT