চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একাত্তরের পরাজিত শক্তির দালালদের অস্তিত্ব থাকবে না’

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৭:৩৫ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

একাত্তরের পরাজিত শক্তির দালালদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেছেন, শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও তিনি স্বাধীন দেশের পতাকার মর্যাদা রক্ষা করবেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা ভরে স্মরণ করেন স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ চার জাতীয় নেতা ও মুক্তিযুদ্ধের লাখো শহীদকে।

বক্তৃতায় প্রধানমন্ত্রীর একে একে তুলে ধরেন যুদ্ধকালীন অবস্থা, যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার সময়কাল এবং ৭৫ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের দোসর এখনও থাকে আর স্বপ্ন দেখে ঐ পাকিস্তানের। তাদের পেয়ারে পাকিস্তানের কথা তারা কখনো ভুলতেই পারে না। কাজেই পেয়ারে পাকিস্তানের কথাটাও তাদের ভুলিয়ে ছাড়তে হবে।

Banglabid

পরাজিত শক্তির দালালি করলে চলবে না হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, পরাজিত শক্তির যারা দালাল তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা কখনই সফল হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে, জাতির পিতার আদর্শে বিশ্বাস করে তাদেরকে সবসময়ই এই প্রতিজ্ঞাই করতে হবে যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীনতার যে পতাকা উড্ডিয়মান সেই লাল-সবুজ পতাকা বিশ্ব দরবারে সবসময় মর্যাদার সাথে উড্ডিয়মান থাকবে। কেউ কখনোও এর মর্যাদা হানি করতে পারবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই পতাকার মর্যাদা আমরা রক্ষা করবো।

দেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তাও চলমান রাখার ঘোষণা দেন শেখ হাসিনা।

Reneta

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর সময় নষ্ট হয় গেছে। আর একটা দিনও একটা ঘন্টাও সময় নষ্ট করতে চাই না। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখতে চাই। সেভাবে চিন্তা করেই কিন্তু সকলকে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটা দল করা মানে শুধু একটা দল করা না, এর মানে একটা আদর্শকে বাস্তবায়িত করা। যে আদর্শ জাতির পিতা দিয়ে গেছে।

বিজয় দিবসের চেতনা যেন দেশের প্রতিটি মানুষের মাঝে চির জাগ্রত থাকে সেই প্রত্যাশার কথা জানান বঙ্গবন্ধু কন্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবসশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শফিউল হত্যাকাণ্ড: ২২ দিন পরে অভিযোগ পত্রের তথ্য দিয়েছে পুলিশ

পরবর্তী

‘একাত্তরের পরাজিত শক্তির দালালদের অস্তিত্ব থাকবে না’

পরবর্তী

অনলাইনে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নতুন মিশন

অনলাইনে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নতুন মিশন

সর্বশেষ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT