অন্যান্য

শফিউল হত্যাকাণ্ড: ২২ দিন পরে অভিযোগ পত্রের তথ্য দিয়েছে পুলিশ

শফিউল হত্যাকাণ্ড: ২২ দিন পরে অভিযোগ পত্রের তথ্য দিয়েছে পুলিশ

অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ২২ দিন আগেই(২৫ নভেম্বর) এ অভিযোগপত্র দেওয়া হলেও আজ বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা তা প্রকাশ করেন। ১২ ডিসেম্বর আদালত কর্তৃক অভিযোগ পত্রটি গৃহীত হয় বলেও তিনি জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ ১১ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে।

অভিযুক্ত ১০ জন কারাগারে থকলেও আনোয়ার পলাতক রয়েছেন। কারাগারে থাকা আসামিরা হলেন পিন্টু, আরিফুল ইসলাম মানিক, সবুজ, সাগর, জিন্নাত আলী, সিরাজুল ইসলাম কালু, আরিফ, আল মামুন, ইব্রাহিম খলিল বাবু ও নাসরিন আক্তার রেশমা।

২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় নিজের ভাড়া বাড়ির সামনে শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

তিন তদন্ত কর্মকর্তা বদলের পর সর্বশেষ চলতি বছরের ২৫ অক্টোবর মামলার তদন্তভার নেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক।

বিষয়:এ কে এম শফিউল ইসলাম শিক্ষক হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…