চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি মানবিক টেলিছবি ‘সাঁতার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বারোমাসী অভাবী পরিবারের সন্তান মালা। যারা শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি। দিশেহারা পরিবার। অথচ মালার চোখে খেলা করে আম বাগানে ঢিল ছুঁড়া, পাখির বাসা খোঁজা, গাঁয়ের পথে অবাধ দৌড়, জলে ঝাঁপাঝাঁপি, স্কুলের দূরন্ত শৈশব। উড়োজাহাজের শব্দ তাকে খুব টানে। পাখির মতো উড়তে চায় সে। জীবনের আলো নিভে যাওয়ার আগে মালার শেষ ইচ্ছে পূরণে তৎপর মা-বাবা।

মালার রঙিন স্বপ্নগুলো দিন দিন ফ্যাকাসে হতে থাকে। বাবা-মা-দাদী-ফুপু কোনো চেষ্টাই বাকি রাখে না মালাকে বাঁচাতে। চোখের সামনে ক্ষয়ে যাচ্ছে সন্তানের আয়ু। টাকার কাছে মানুষ যে কতটা অসহায় তারই চিত্র আঁকা হয়েছে ‘সাঁতার’ নামের টেলিছবিতে।

সব চেষ্টা যখন ব্যর্থ তখন মালার অসুখের খবর ভাইরাল হয় ফেসবুকে। এগিয়ে আসে মানুষ। কণ্ঠে সুর তোলে-‘মানুষ মানুষের জন্য’। জোগাড় হয় চিকিৎসার টাকা। কিন্তু শেষ পর্যন্ত মালার জীবনে কী ঘটে? সন্তানকে বাঁচাতে মা-বাবা কী কিছু করতে পারবেন?

Banglabid

এ সবের উত্তর মিলবে ‘সাঁতার’ টেলিছবিটি চ্যানেল আইতে দেখার মাধ্যমে। এ টেলিছবিতে অভিনয় করেছেন চম্পা, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, শিশুশিল্পী আইরিন তানি প্রমুখ।

তুষার কান্তি সরকারের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। সূচনা সংগীতে সুর ও কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসী। প্রচার হবে আগামী ২২ নভেম্বর দুপুর ৩টা ০৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চম্পাদিলারা জামানরাইসুল ইসলাম আসাদলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরনো চোটে এসএ গেমসের দলে নেই রুমানা

পরবর্তী

উদ্যোক্তা হতে নারীরা আরও বেশি এগিয়ে আসবেন

পরবর্তী

উদ্যোক্তা হতে নারীরা আরও বেশি এগিয়ে আসবেন

পরিবহন শ্রমিকরা হুজুগে আন্দোলন করছে: ডাকসু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT