চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবহন শ্রমিকরা হুজুগে আন্দোলন করছে: ডাকসু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে হুজুগের আন্দোলন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস ভাঙচুরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও জড়িদের শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

সংগঠনটির নেতৃবৃন্দ বলছেন, আন্দোলনের নামে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা করেছে। বাসের ভেতরে শিক্ষার্থীরা ছিলো। তাদের সাথে দুর্ব্যবহার করেছে শ্রমিকরা। এটা একটা নৈরাজ্য। তাদের এই ধর্মঘট একটি হুজুগে আন্দোলন।

বৃহস্পতিবার দুপুরে ডাকসুর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন ডাকসুর নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে ডাকসুর পরিবহন সম্পাদককে হামলাকারীদের বিরুদ্ধে মামলার বাদী হতে তাগিদ দিয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, পরিবহন সম্পাদককে বলব, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি মামলা না করে, তাহলে তিনি যেন ছাত্রদের অভিভাবক হয়ে মামলার বাদী হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর আঘাত করার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর আঘাত করার দুঃসাহস যেন আর কেউ না দেখায়।

নুর আরও বলেন, যখন সরকার পরিবহন ব্যবস্থায় কঠোর আইন প্রয়োগ করতে যাচ্ছে, তখন তারা এমন একটি হুজুগে আন্দোলন শুরু করেছে।

Reneta

সমাবেশের আন্দোলন সবার গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে নুর বলেন, আন্দোলন তো মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা ছাত্ররা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছি, আমরা তো কোনো গাড়ির গ্লাস ভেঙ্গে দিইনি। কারো মুখে মবিল বা কালি মেখে দিইনি। তাহলে পরিবহন শ্রমিকরা কেন সাধারণ মানুষের মুখে মবিল মেখে দেবে? তাদের স্বার্থে আঘাত লাগলে তারা আন্দোলন করতে পারে। কিন্তু সাধারণ মানুষের মুখে কালি মেখে দেবে এটা কেমন?

এসময় ধর্মঘটকে উসকানিমূলক আন্দোলন বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ডাকসুর ছাত্রকল্যাণ ও পরিবহন বিষয়ক সম্পাদক শামস ই নোমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

সমাবেশ শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

গতকাল পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে রাজধানীর সাইনবোর্ড এলাকা ও টঙ্গিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বাসের গ্লাস ভাঙচুর করা হয় এবং বাসে থাকা শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করে শ্রমিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুঢাবিধর্মঘটপরিবহন শ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদ্যোক্তা হতে নারীরা আরও বেশি এগিয়ে আসবেন

পরবর্তী

আফগানদের উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পরবর্তী

আফগানদের উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ঘুরে দাঁড়িয়ে অজি পেসারদের দাপট

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT