চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই নির্বাচন ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার নির্বাচন: মাহবুব তালুকদার

সোমা ইসলাম সোমা ইসলাম
১২:৫৮ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
মাহবুব তালুকদার-নির্বাচন কমিশন-ইসি

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার নির্বাচন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের ইসি মাহবুব তালুকদার বলেন, এই নির্বাচন কমিশনের আত্মমর্যাদার নির্বাচন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার নির্বাচন। সরকারি চাকরি করলেও নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের জিরো টলারেন্স দেখাতে বলেন তিনি।

Banglabid

কোনো চাপের কাছে নত কিংবা রিটার্নিং কর্মকর্তাদের অতি উৎসাহী না হওয়ার জন্য রিটানিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনিসহ অন্য নির্বাচন কমিশনাররা।

একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, সব প্রার্থীকে প্রতিপক্ষ না ভেবে নিরপেক্ষ থাকতে হবে। রিটার্নিং কর্মকর্তাদের ভেজালহীন নির্বাচন করার জন্যও নির্দেশ দেন সিইসি।

সিইসিও ৩০ ডিসেম্বরের নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়ে কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ের প্রথম পর্ব উদ্বোধন করেন।

Reneta

সিইসি বলেন, নতুন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগের নির্বাচন হয়েছে কখনও সেনা অধীনে, কখনো রাষ্ট্রপতি শাসনে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দলীয় সরকারের অধীনে থেকে যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এবারের নির্বাচন সেই ইতিহাস প্রমাণ করবে বলে তিনি মন্তব্য করেন।

সব দলের অধীনে এবারের নির্বাচন নতুন প্রেক্ষাপটের। তাই নির্বাচন কমিশনকে বিতর্কিত না করে রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষ নির্বাচন করার নির্দেশ দেন তিনি।

নির্ধারিত তারিখের চেয়ে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই বলে সিইসি আবারও মনে করিয়ে দেন।

অন্যসব নির্বাচনের মতো এবারও জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ৬৪ জেলার ৬৪ জেলা প্রশাসক। বুধবার সহাকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনমাহবুব তালুকদারসিইসিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিম্বাবুয়ে যাওয়ার আগেই আসছে ওয়েস্ট ইন্ডিজ

পরবর্তী

শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

পরবর্তী
হুমায়ুন মেলা

শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ক্লোজে পাঁচজন রেখে বল করেন মোস্তাফিজ

আক্রমণাত্মক কৌশলের মুখে চাপে জিম্বাবুয়ে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT