চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
হুমায়ুন মেলা

কিংবদন্তি কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘হুমায়ূন মেলা’।

হুমায়ুন মেলা

১১টা ৫ মিনিটে শুরু হয় ‘আনোয়ার সিমেন্ট-চ্যানেল আই হুমায়ূন মেলা’র অনুষ্ঠান। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ বক্তব্য রাখেন আরও অনেকে। শাইখ সিরাজ বলেন, আমাদের এ দেশের সাহিত্যের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ূন আহমেদ। মধ্যবিত্ত বাঙ্গালির চেতনার গভীরে গিয়ে তিনি এমন সব সাহিত্য কর্ম রচনা করেছেন, যেগুলো কখনো মুছে যাবে না। দেশে নতুন প্রজন্মের পাঠক নির্মাণে হুমায়ূন আহমেদের বিশাল অবদান আছে। তার বিভিন্ন গল্পের চরিত্রে অদ্ভুত সব বিষয় আছে, তার মধ্যে হিমু একজন। এই চরিত্রে যেমন দুখ-বেদনা ও আনন্দ আছে, আছে তরুণদের সঠিক ভাবে বেড়ে ওঠার অনুপ্রেরণা।

Banglabid

হুমায়ুন মেলা

তিনি আরও বলেন, আমরা চাইবো হুমায়ূন মেলার মধ্য দিয়ে আমাদের তরুণরা শুদ্ধ সংস্কৃতি এবং মানবিক চেতনায় বড় হয়ে উঠুক এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক।

হুমায়ুন মেলা

Reneta

এরপর একে একে বক্তব্য উপস্থিত অতিথিবৃন্দ। উপস্থিত সকলেই চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন প্রতিবছর এমন আয়োজনের ব্যবস্থা করার জন্য।

হুমায়ুন মেলা

১১টা ২৮ মিনিটে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয় হুমায়ূন মেলার। মেলা প্রাঙ্গণে এসময়ে হলুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা।

হুমায়ুন মেলা

বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন হুমায়ূন মেলায়। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে স্থাপিত বিশেষ উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় হুমায়ূন আহমেদের লেখা গান এবং তার স্মরণে স্মৃতিকথা বলেন অনুষ্ঠানে বিশিষ্টজনরা। দিনব্যাপী থাকছে গান, চ্যানেল আই সেরা নাচিয়ে ও অন্যান্য নৃত্যশিল্পীদের নৃত্য, হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা এবং বিভিন্ন বয়সী শিশুশিল্পীদের চিত্রাঙ্কন। মেলা সরাসরি সম্প্রচারিত হয় চ্যানেল আই টিভি, চ্যানেল আইয়ের ফেসবুক পেজ ও রেডিও ভূমি’তে।

হুমায়ুন মেলা

মেলাতে হুমায়ূন আহমেদের বই, তার নির্মিত চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডিসহ বিভিন্ন ধরণের পণ্য ও সেবার পসরা দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনহিমুহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই নির্বাচন ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার নির্বাচন: মাহবুব তালুকদার

পরবর্তী

আক্রমণাত্মক কৌশলের মুখে চাপে জিম্বাবুয়ে

পরবর্তী
ক্লোজে পাঁচজন রেখে বল করেন মোস্তাফিজ

আক্রমণাত্মক কৌশলের মুখে চাপে জিম্বাবুয়ে

নির্বাচন ৭দিন পেছানোটা অন্যায়: কাদের সিদ্দিকী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT