চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্রের সভ্যতার উপর কালিমা: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৬:২৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
আদালত
A A

তিনটি হাসপাতালে যাওয়ার পরও পারভীন আক্তার নামের অন্তঃসত্ত্বা মা প্রাপ্য চিকিৎসা পেতে ব্যর্থ হওয়া এবং নবজাতকের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলেছেন হাইকোর্ট। এসময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কাজী রেজা-উল হক বলেন: এই ঘটনা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সভ্যতার উপর কালিমা লেপন।

তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্যসেবায় গরীব জনগোষ্ঠী অত্যন্ত নিগৃহীত। তাদের চিকিৎসার অবহেলার যে দৃষ্টান্ত, এক্ষেত্রে সরকারের আরও সচেতন হতে হবে।

‘তিন হাসপাতাল ঘুরে খোলা স্থানে সন্তান প্রসব’ সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

Banglabid

রুলে তিনটি হাসপাতালে যাওয়ার পরও অন্তঃসত্ত্বা মা পারভীন আক্তারের প্রাপ্য চিকিৎসা পেতে ব্যর্থ হওয়ার ঘটনায় দায়ী ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট।

সেই সঙ্গে ওই মা’কে কেন ক্ষতিপূরণ প্রদান করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়। এছাড়া এই ঘটনা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে আদালত নির্দেশ দেন।

অভিযুক্ত তিনটি হাসপাতাল হলো- আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

Reneta

আগামি ৫ নভেম্বর পরবর্তী আদেশের দিন রেখে স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, সমাজকল্যাণ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের পরিচালক, আজিমপুর মাতৃসদনের সুপারিন্টেন্ডকে এ রুলের জবাব দিতে বলা হয়।

প্রতিবেদনের সূত্র ধরে একপর্যায়ে আদালত বলেন, অন্তঃসত্ত্বা পারভীন আক্তার গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশেই থাকতেন। তার স্বামী তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় ছেড়ে দেয়। মাত্র ১ হাজার ৫০০ টাকা দিতে না পারায় আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বা পারভিনকে ফেরত আসতে হয়।

এরপর আজিমপুর মাতৃসদনের গাড়ি পার্কিং এর জায়গায় সন্তান প্রসব করেন পারভিন। প্রথমে নড়াচড়া করলেও কিছুক্ষণের মধ্যেই নবজাতক মারা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্দয় সাউথ আফ্রিকাকেই দেখবে বাংলাদেশ

পরবর্তী

হাতছাড়া ‘ইমো’, বিব্রতকর পরিস্থিতিতে মিলন

পরবর্তী

হাতছাড়া ‘ইমো’, বিব্রতকর পরিস্থিতিতে মিলন

আঠ বছরের আক্ষেপ ঘোচাল আবাহনী মেয়েরা ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছরের আক্ষেপ ঘোচাল আবাহনীর মেয়েরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT