চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উপেক্ষার জবাব বলা ঠিক হবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

জাতীয় দলের দরজাটা বন্ধ ছিল টানা চার বছর। বাজিয়ে দেখতে কখনও ডাকা হয়নি ‘এ’ দলেও। দেশের হয়ে ওয়ানডেতে প্রথম দুইশ উইকেট শিকারি স্পিনার আব্দুর রাজ্জাককে বাতিলের খাতায়ই ফেলেছিলেন নির্বাচকরা। সাকিবের চোটে বিকল্প হয়ে টেস্ট দলে ফিরে সেই রাজ্জাকই বাঁ-হাতের খেল দেখিয়ে মিরপুর টেস্টের প্রথমদিনে তুলে নিয়েছেন চার উইকেট।

স্বপ্নিল প্রত্যাবর্তনের ম্যাচে এমন পারফরম্যান্স যেন জমে থাকা সব উপেক্ষার জবাব। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে এসে রাজ্জাক অবশ্য নিজের নামের পাশে ‘উপেক্ষা’ বিশেষণটা সরাতেই চেষ্টা করলেন।

‘উপেক্ষার জবাব, তা নয়। আসলে জবাব হিসেবে দেখছি না। যখন যেখানে খেলার সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি ভাল করার। ভাল হলে খুশি হই। খারাপ হলে যে খুব মন খারাপ হয় সেটাও না। চেষ্টা করি সমস্যা খুঁজে বের করার। পারফরম্যান্সকে আসলে জবাব হিসেবে বলা ঠিক হবে না।’

Banglabid

২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই রাজ্জাক খেলেছিলেন সবশেষ টেস্ট। লম্বা সময় পর ফিরে এমন পারফরম্যান্স যে চাট্টিখানি কথা নয় সেটি বললেন লঙ্কানদের ব্যাটিং কোচ থিলান সামারাবীরাও, ‘আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই কঠিন। চার বছর পর নেমে চারটা উইকেট নেয়া সহজ কথা নয়। সে খুব ভাল বল করেছে।’

মূর্তিকারিগর

তবে সেই কঠিন কাজটা করতে তেমন বেগ পেতে হয়নি রাজ্জাককে। প্রথম দিনের সকালেই পেয়ে যান উইকেটের দেখা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে তুলে নেন জোড়া উইকেট। পরের সেশনের শুরুতেই চতুর্থটি। ১৬ ওভার বল করে ৬৩ রান খরচায় ৪ উইকেট। টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং। আগেরটি ছিল ৯৩ রানে ৩ উইকেট।

Reneta

ক্যারিয়ারে মাত্র ১৩তম টেস্ট খেলতে নামলেও প্রথম শ্রেণির আর ঘরোয়া ক্রিকেটে আছে শত শত উইকেট শিকারের অভিজ্ঞতা। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের একমাত্র ৫০০ উইকেট শিকারি রাজ্জাকের ২২ গজের লেন্থ যে মুখস্থ সেটা বৃহস্পতিবারই দেখা গেল!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কারাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রদল সভাপতি রাজীব আহসান আটক

পরবর্তী

হাইকমিশনে হামলা বাংলাদেশের ওপর হামলার সমতুল্য

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকমিশনে হামলা বাংলাদেশের ওপর হামলার সমতুল্য

ঢাকার বাইরের এক খুদে প্রোগ্রামারের সঙ্গে প্রতিমন্ত্রী ও বিওএসএনের কর্মকর্তারা

শেষ হলো বিডিওএসএনের প্রোগ্রামিং বিষয়ক দুই মাসব্যাপী কার্যক্রম

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT