চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকমিশনে হামলা বাংলাদেশের ওপর হামলার সমতুল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা মূলত বাংলাদেশের ওপর হামলার সমতুল্য। প্রবাসী বিএনপি কর্মীদের অপরাধী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ পুলিশের কাছে ঢাকা দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ ধরনের সহিংস এবং বেআইনী কার্যক্রম বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে কলঙ্কিত করেছে। এটি প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হাইকমিশনের কর্মীদের ওপর হামলা এবং সম্পদের ক্ষতি করার ভিডিও ফুটেজ ব্রিটিশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিন বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অগ্রগতি বিষয়ে বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি হস্তান্তরের অজুহাতে বুধবার বিকেলে বিএনপি ইউকে ইউনিটের একদল কর্মী হাইকমিশনে ঢুকে পড়ে। এরপর তারা আকস্মিকভাবে হাইকমিশনের কর্মীদের ওপর হামলা চালায় এবং ভাঙচুর করে।’

এর আগে হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, লন্ডনে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তাই হাইকমিশনের সম্পদের ক্ষতি দেশের সম্পদের ক্ষতির সমতুল্য। হাইকমিশন এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই হামলাকে অপ্রত্যাশিত ও লজ্জাজনক হিসেবে বর্ণনা করে।

তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থল থেকে নাসির আহমদ নামে একজনকে আটক করে। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউকে চ্যাপ্টারের সভাপতি।

স্মারকলিপি প্রদানে পুলিশ মাত্র একজন প্রতিবাদকারীকে সেখানে ঢোকার অনুমতি দেয়। কিন্তু ১০ থেকে ১২ জন জোরপূর্বক সেখানে ঢুকে পড়ে সেখানে ভাঙচুর চালায়। হাইকমিশন উচ্চ নিরাপত্তা ঝুঁকিসহ ঘটনার বর্ণনা দিয়ে কূটনৈতিক প্রটোকল অফিসে বার্তা পাঠিয়েছিল।

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘উপেক্ষার জবাব বলা ঠিক হবে না’

পরবর্তী

শেষ হলো বিডিওএসএনের প্রোগ্রামিং বিষয়ক দুই মাসব্যাপী কার্যক্রম

পরবর্তী
ঢাকার বাইরের এক খুদে প্রোগ্রামারের সঙ্গে প্রতিমন্ত্রী ও বিওএসএনের কর্মকর্তারা

শেষ হলো বিডিওএসএনের প্রোগ্রামিং বিষয়ক দুই মাসব্যাপী কার্যক্রম

যেখানে ‘দৃষ্টান্ত’ রাজ্জাক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT