চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো বিডিওএসএনের প্রোগ্রামিং বিষয়ক দুই মাসব্যাপী কার্যক্রম

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৬:৪৯ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A
ঢাকার বাইরের এক খুদে প্রোগ্রামারের সঙ্গে প্রতিমন্ত্রী ও বিওএসএনের কর্মকর্তারা

ঢাকার বাইরের এক খুদে প্রোগ্রামারের সঙ্গে প্রতিমন্ত্রী ও বিওএসএনের কর্মকর্তারা

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত দুই মাসব্যাপী কম্পিউটার শিক্ষা, প্রোগ্রামিং ও প্রোগ্রামিংয়ে মেয়েদের আগ্রহী করতে কর্মসূচি শেষ হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি ওই কর্মসূচির অংশ হিসেবে স্ক্যাচ প্রোগ্রামিং কর্মশালায় অংশ নেয়া শিশু প্রোগ্রামারদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে প্রোগ্রামিংয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। কেবল প্রোগ্রামার হতে নয়, বরং সমস্যা সমাধানে কুশলী হওয়ার জন্য প্রোগ্রামিং শিক্ষার কোনও বিকল্প নেই। এছাড়া তিনি শিশুদের চাপমুক্ত হয়ে বেড়ে ওঠার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

ভবিষ্যত বাংলাদেশ গড়তে শিশুদের অনেক ভূমিকা রয়েছে, আর এই প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। তিনি আরও জানান বড়দের পাশাপাশি এবার থেকে শিশুদের জন্যও প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে হয়ে যাওয়া আওয়ার অব কোড, প্রোগ্রামিং ক্যাম্প, প্রোগ্রামিং আড্ডা, প্রতিযোগিতা ও গোলটেবিলের আয়োজক ও মেন্টর এবং কার্যক্রমের স্পন্সররা অংশ নেন।

খুদে প্রোগ্রামাররা তাদের অভিজ্ঞতা ও আগ্রহের কথা শেয়ার করে আগতদের সঙ্গে। ঢাকার বাইরে এই কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেও কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লিডস সফটের চেয়ারম্যান শেখ আবদুল আজিজ, শিওরক্যাশের সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আওলাদ হোসেন, ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কাওছার উদ্দিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তামান্না মোতাহার।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকমিশনে হামলা বাংলাদেশের ওপর হামলার সমতুল্য

পরবর্তী

যেখানে ‘দৃষ্টান্ত’ রাজ্জাক

পরবর্তী

যেখানে ‘দৃষ্টান্ত’ রাজ্জাক

খালেদা জিয়ার রায়ে ঢাবিতে ছাত্রলীগের আনন্দ-উল্লাস

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT