চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির পূর্বাভাস

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
২:০২ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে মধ্যাঞ্চলে বিদ্যমান অবস্থার কিছুটা অবনতি হলেও মধ্যাঞ্চলে নতুন করে আর কোনো অঞ্চল প্লাবিত হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

জুলাই মাসের সতেরো তারিখ থেকে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দেয়। ২৮ জুলাই জামালপুর ও কুড়িগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। মূলত ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি দীর্ঘদিন বিপদসীমার উপরে থাকায় ঐ দুই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয় সবচেয়ে বেশি।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার বিকেল থেকেই ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করেছে যেটা আজ রবিবারও অব্যাহত আছে। আমাদের পূর্বাভাসমতে সেটা আরো কিছুদিন অব্যাহত থাকবে। তাই আমরা বলতে পারি, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আগামী তিন থেকে চারদিনের মধ্যে পানি বিপদসীমার নিচে নেমে যাবে।

Banglabid

তবে আশার কথা ইতিমধ্যে ব্রহ্মপুত্র ও যমুনায় পানি কমতে শুরু করেছে। এতে করে ব্রহ্মপুত্র, যমুনা, নদনদী সংলগ্ন হাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া এবং ধরলা নদী সংলগ্ন কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। এমন অবস্থা অব্যাহত থাকবে বলেই জানালেন প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, মূলত উজানে বৃষ্টিপাত ও উজানে যেহেতু পানি কমা শুরু করেছে সুতরাং নিচের এলাকাতেও পানি কমতে থাকবে আরো কিছুদিন। পানি যেহেতু ব্রহ্মপুত্র হয়ে, পদ্মানদী হয়ে বঙ্গোপসাগরে যায় তাই বর্তমানে পদ্মা অংশে মানে গোয়ালন্দ থেকে চাঁদপুর পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে। তবে সেটা খুবই কম। সেই হিসেবে মনে করছি নিম্নমধ্য অঞ্চলে বন্যা পরিস্থিতিও হয়তো আরো কিছুদিন অব্যাহত থাকবে। তবে নতুন করে পানি বাড়ার সম্ভাবনা খুবই কম।

শুক্র ও শনিবার পর পর দুই দিন যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে পানি বিপদ সীমার উপরে থাকা তিন দশকের মধ্যে রের্কড পানি প্রবাহ কিছুটা কমে এখন বিপদসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ঢাকার চারপাশের কয়েটি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও ঐ সব নদীতে পানি বিপদসীমার ৫০ থেকে ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স’-এ বাংলাদেশ অষ্টম

পরবর্তী

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির পূর্বাভাস

পরবর্তী

জঙ্গিবাদের প্রমাণ পেলেই ব্যবস্থা নেবে ইউজিসি

জঙ্গিবাদের প্রমাণ পেলেই ব্যবস্থা নেবে ইউজিসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT