চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের প্রমাণ পেলেই ব্যবস্থা নেবে ইউজিসি

কাজী ইমদাদ কাজী ইমদাদ
২:২১ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

যেসব বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আইন সংশোধন করে ব্যাংকের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে সরকারি একজন পর্যবেক্ষক রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক জঙ্গি তৎপরতা ও গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার এক মাস পর সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। জঙ্গিবিরোধী সচেতনতার অংশ হিসেবে সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, জঙ্গিবাদের ব্যাপারটি এখন যেভাবে সামনে এসেছে, আগে সেভাবে আসেনি। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস ছিলো ১০০টির উপর। আমরা প্রতিবেদন দিয়েছি। এই বিষয়ে মন্ত্রণালয় কি ব্যবস্থা নিবে তা আইনেই আছে। মন্ত্রণালয় যদি মনে করে তাহলে সুপ্রীম কোর্টের একজন সাবেক বা বর্তমান বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করবে। সেই কমিটি তদন্ত করবে এবং প্রতিবেদন জমা দিবে।

Banglabid

তবে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ইউজিসির সীমাবদ্ধতার কথাও তুলে ধরে কমিশনের চেয়ারম্যান। আবদুল মান্নান আরো জানান, জঙ্গিবাদের অভিযোগ প্রমাণিত হলে কোনো বিশ্ববিদ্যালয়কে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, নর্থসাউথের বিরুদ্ধে জঙ্গিবাদের কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। কমিটি গঠন করা হয়েছে। শুধু তাদের বিরুদ্ধেই না, যে জঙ্গিবাদ করবে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাইনা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের চর্চা হোক।

কমিশন আরও জানায়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারকে একটি কমিটিও গঠন করা হয়েছে। আদালতের নির্দেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ করা ছাড়াও সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদের প্রমাণ পেলেই ব্যবস্থা নেবে ইউজিসি

পরবর্তী

প্যারাশুট ছাড়া ২৫ হাজার ফুট উঁচু থেকে অবতরণ

পরবর্তী

প্যারাশুট ছাড়া ২৫ হাজার ফুট উঁচু থেকে অবতরণ

প্যারাশুট ছাড়া ২৫ হাজার ফুট উঁচু থেকে অবতরণ

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT