চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উজ্জ্বল দিনে সাকিবের ক্যারিয়ারসেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম ম্যাচেই পেয়েছিলেন ফিফটির দেখা। দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে অবশ্য ফিফটি পাননি, তবে ব্যাটে-বলে কাটানো দুর্দান্ত একদিনে টি-টুয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ছোট ফরম্যাটে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১১ রানের বিশাল পুঁজি গড়েছে সাকিবের দল। লিটন (৩৪ বলে ৬০) ফিফটি পেয়েছেন। বাকিদের সবারই ব্যাটে ছিল ঝড়।

মাহমুদউল্লাহকে (২১ বলে অপরাজিত ৪৩) নিয়ে অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি গড়ার পথে সাকিব ২৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছেন। যাতে পাঁচটি চারের সঙ্গে একটি ছক্কার মার।

Banglabid

পরে রানতাড়ায় এসে ব্যাটে ঝড় তুলেছে ক্যারিবীয়রাও। আর তাদের পথহারা করতে মূহমূহ আক্রমণ শানিয়েছেন সাকিব আল হাসান। সফরকারীদের সাজঘরে ফেরা প্রথম সাত ব্যাটসম্যানের ৫ জনকেই আউট করেছেন সাকিব।

টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক শেষপর্যন্ত ৪ ওভারে ২১ রানে ৫ উইকেট ঝুলিতে পুরেছেন। যেটি এই ফরম্যাটে সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং।

সাকিব এর আগে তিনবার ৪ উইকেট করে পেলেও পাঁচ উইকেটের দেখা পেলেন প্রথমবার। ২০১৬ সালের মার্চে ধর্মশালায় টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ৩ ওভার বলে করে ১৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ওটাই ছিল এতদিনের ক্যারিয়ারসেরা।

Reneta

ক্যারিয়ারে ৭১টি টি-টুয়েন্টি খেলা সাকিবের উইকেট হল ৮৫টি। ১৯৫ ওয়ানডেতে ২৪৭ উইকেট আছে তার, সেরা ৪৭ রানে ৫টি। আর ৫৫ টেস্টে ৩৬ রানে ৭ উইকেটের সঙ্গে ২০৫ উইকেট সাকিবের নামের পাশে।

সঙ্গে টি-টুয়েন্টিতে পনেরশর কাছে রান আছে অলরাউন্ডার সাকিবের। আর টেস্টে রান চার হাজারের কাছে, ওয়ানডেতে সেটি সাড়ে পাঁচ হাজারের ওপরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রচারপত্র নিয়ে বিধিমালা দিয়েছে নির্বাচন কমিশন

পরবর্তী

ট্রেবলের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

পরবর্তী

ট্রেবলের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আবাহনীর বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে বসুন্ধরা

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT