চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়ায় বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা পরিবারের ৪ জনের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৪৩ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
কক্সবাজার, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে ঘুমন্ত মা-সন্তান সহ একই পরিবারের ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই জন। হাতির আক্রমণের শিকার রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল।

উখিয়া থানার ওসি (তদন্ত ) মো. কায় কিসলু জানান, শনিবার ভোর রাতের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক এর ৫১ নং পাহাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- আবু ছিদ্দিকের স্ত্রী তাসলিমা খাতুন (৩৫), তার মেয়ে রুবিনা (১১), সাবুকুন্নাহার (৯) ও ছেলে মোহাম্মদ হাসিম (৫)। আহতরা হলো- তাসলিমার স্বামী আবু ছিদ্দিক (৪৫) ও ছেলে স্বপন (২)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার পর উখিয়ায় পালিয়ে আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গা। তারা পাহাড়ী এলাকায় গাছ-পালা কেটে অসংখ্য বসতি গড়ে তুলেছে। এতে বন্যহাতির বাসস্থান ও খাবার সংকটে পড়ায় হামলে পড়ছে লোকালয়ে।

তিনি আরও বলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ী এলাকায় পলিথিন টাঙ্গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গত কয়েকদিন ধরে বসবাস করে আসছে মিয়ামারের মংড় থেকে আসা আবু ছিদ্দিক । শনিবার ভোর রাতে তাদের সে পলিথিন দেয়া ঝুপড়ির উপর হুমড়ি খেয়ে পড়ে বন্য হাতির দল। তারা সবাই ঘুমে ছিল। সেসময় হাতির পায়ে পিষ্ট হয়ে দুই জন ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যায়। পরে আহত আবু ছিদ্দিক শিশু স্বপনকে চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নেয়া হয়।

নিহতদের মৃতদেহ ক্যাম্পে রাখা হয়েছে এবং স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান উখিয়া থানার ওসি তদন্ত কায় কিসলু।

এছাড়া এক সপ্তাহ আগেও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকার মধুরছড়ায় বন্যহাতির আক্রমণে বাবা-মেয়ে নিহত হয়েছিল।
এ নিয়ে গত ১০ দিনে বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা ক্যাম্পে ৬ জনের মৃত্যু হলো।

ট্যাগ: কক্সবাজার উখিয়াবন্যহাতির আক্রমণরোহিঙ্গার মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খোদ সুপ্রিম কোর্টের বিবৃতিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে যতো অভিযোগ

পরবর্তী

সৌখিন ও সখের অভিনেতারা আমাদের সদস্য নয়: সাচ্চু

পরবর্তী

সৌখিন ও সখের অভিনেতারা আমাদের সদস্য নয়: সাচ্চু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার কোলে মিশার ঘুম

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT