তারকাদের সন্তানদেরকে নিয়ে ভক্তদের আগ্রহটা যেন একটু বেশিই থাকে। আর তা বুঝেই শহীদ কাপুর মেয়ে মিশা কাপুরের একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন। শনিবার আপলোড করা এই ছবিতে মিশাকে বাবার কোলে ঘুমিয়ে থাকতে দেখা গেছে।
এক বছর বয়সী মিশার এই ছবির সাথে ক্যাপশনে শহীদ কাপুর লিখেছেন, ‘সেরা অনুভূতি।’ মিশাকে আদর করে ‘মিসসি’ ডাকেন শহীদ কাপুর। ২০১৬ সালের ২৬ আগস্ট শহীদ এবং মিরা কাপুরের মেয়ে মিশার জন্ম হয়। তবে তখন তাঁকে দেখানো হয়নি। জন্মের ৬ মাস মিশার সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেন শহীদ। তখন থেকেই বাবা-মেয়ের আদুরে ছবিগুলো মন কেড়ে নিয়েছে ভক্তদের।
শহীদ কাপুর বর্তমানে অপেক্ষা করছেন তাঁর ছবি ‘পদ্মাবতী’র মুক্তির জন্য। সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে তিনি অভিনয় করেছেন মহারাওয়াল রতন সিং এর ভূমিকায়। ‘পদ্মাবতী’তে আরও আছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ছবিটি মুক্তি পাবে ১ডিসেম্বর। ইন্ডিয়ান এক্সপ্রেস।









