চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় রেল যাত্রীদের ভোগান্তির শেষ কোথায়?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৯ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
সম্পাদকীয়
A A

এবারের ঈদে ভোগান্তি ছাড়াই ঢাকার মানুষ তাদের স্বজনদের সঙ্গে ঈদ করতে যেতে পারবেন বলে ধারণা করা হয়েছিল। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বাংলাদেশ রেলওয়ে নতুন বগি সংযোজনের মধ্য দিয়ে সাধারণ মানুষ আশার আলো দেখেছিলেন। কিন্তু পরিতাপের বিষয় প্রতিবারের মত এবারও হাজারো মানুষ ট্রেনযাত্রায় পড়েছে চরম ভোগান্তিতে।

ঈদযাত্রার প্রথম দিনে সকালের ট্রেনের জন্য সেহেরি খেয়ে স্টেশনে বসে থাকলেও সকালের ট্রেন বেলা দশটা এগারোটায়ও স্টেশন ছেড়ে যেতে পারেনি শিডিউল বিপর্যয়ের জন্য।

প্রথম দিনই বেশ কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হওয়ায় পরিবার পরিজন নিয়ে গরমের মধ্যে যাত্রীদের পড়তে হয়েছে অপেক্ষা আর অশেষ কষ্টের ভেতর। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সোয়া দুই ঘণ্টা, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এক ঘণ্টা ১০ মিনিট, চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা ৪০ মিনিট, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ১ ঘণ্টা এবং সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস আধা ঘণ্টা দেরি করে স্টেশন ছেড়ে গেছে। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় রওনা হওয়ার কথা থাকলেও বেলা ২টা ৪০ মিনিটে সম্ভাব্য সময় নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ময়মনসিংহগামী ঈশাখা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় ছাড়ার কথা থাকলেও সাড়ে ১২টার পর্যন্ত ট্রেন দুটি স্টেশন ছেড়ে যায়নি।

Banglabid

রেল কর্মকর্তারা জানান: বেলা সাড়ে ১২টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ১৬টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও সাতটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে কয়েক ঘণ্টা করে।

রেলমন্ত্রী কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়ে বলেছেন: আগামীকাল থেকে আর কোনো ট্রেন বিলম্বে ছাড়বে না। যে কয়টি ট্রেন আজ দেরি করে ছেড়েছে, সেগুলোর দিকে আলাদা নজর দিয়ে নির্ধারিত সময়ে ছাড়ার ব্যবস্থা করা হবে। রংপুর এক্সপ্রেস সোয়া সাত ঘণ্টা লেইট হয়ে আছে। আগামীকাল নতুন একটি ট্রেন রংপুর থেকে ছেড়ে এই সময়ের গ্যাপ পূরণ করা হবে। তিনি এও বলেছেন যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ট্রেনের শিডিউল বিঘ্নিত হয়েছে। কিন্তু কোথায় এতবড় প্রাকৃতিক বিপর্যয় ঘটল আমরা জানতে পারিনি।

আমরা আশা করি এবারের ঈদে সড়কপথের মত রেলপথ নৌপথও যাত্রীদের জন্য নির্বিঘ্ন হবে। সড়কপথের উন্নয়নের সুফল এবার জনগন পেয়েছে যা ইতিমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যেহেতু রেলপথে দেশের অধিকাংশ মানুষ দূরদূরান্তে তাদের গন্তব্যে যায় সেহেতু রেলযাত্রাকে আরও গতিশীল করে মানুষের দুর্ভোগ লাঘবের চেষ্টা করবে সরকার। আমরা এই কামনা করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকসু এজিএসের কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি

পরবর্তী

টানা ৬ ঘন্টা পাবজি গেমস খেলে কিশোরের মৃত্যু!

পরবর্তী

টানা ৬ ঘন্টা পাবজি গেমস খেলে কিশোরের মৃত্যু!

ফাইল ফটো

ঈদে কতো মানুষ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ ছেড়ে যায়?

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT