চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ৬ ঘন্টা পাবজি গেমস খেলে কিশোরের মৃত্যু!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

মোবাইল ভিত্তিক নেটওয়ার্ক অ্যাডভেঞ্চার গেমস পাবজি (PUBG) নিয়ে বিতর্ক আর নেতিবাচক খবর বাড়ছে। সম্প্রতি টানা ৬ ঘণ্টা পাবজি খেলে ভারতের রাজস্থানের নাসিরবাদ শহরের ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ছেলেটির নাম ফারকান কুরেশি। মধ্যপ্রদেশে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে এমন করুণ পরিণতি ঘটে কলেজ পড়ুয়া কিশোরের ভাগ্যে।

পাবজি খেলা নিয়ে ভাইয়ে-ভাইয়ে ঝগড়া, বিয়ের আসলে বরের খেলা, মোবাইল কিনে না দেওয়াতে আত্মহত্যার মতো ঘটনার পরে এই কিশোর মৃত্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের নিমাচ এলাকার ফারকান টানা ৬ ঘণ্টা ধরে পাবজি খেলার পর মারা যায়। না খেয়ে থেকে খেলার মাঝে উত্তেজনা ধরে রাখতে পারেনি দ্বাদশ শ্রেণী পড়ুয়া ফারকান। খেলার উত্তেজনা এমন চরম পর্যায়ে পৌঁছে যায় য়ে, হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় ফারকানের। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।

মৃত্যুর আগে ফারকানের চিকিৎসা দেয়া কার্ডিওলজিস্ট অশোক জৈন বলেন, ‘ছেলেটিকে যখন আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল, তখন ওর পালস পাওয়া যাচ্ছিল না। গেমস খেলার সময়ে অনেক ক্ষেত্রেই উত্তেজনা চূড়ান্ত সীমায় পৌঁছে গেলে এরকম কাণ্ড ঘটে থাকে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গেমস আসক্তিপাবজি গেমসমোবাইল গেমস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইএসপিআর

নৌবাহিনীর যৌথ অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

এপ্রিল ২৫, ২০২৬

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ‘বৈশাখী আড্ডা’

এপ্রিল ২৫, ২০২৬

মারা গেছেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আসগর

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT