চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু এজিএসের কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস সাদ্দাম হোসেনের কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও ডাকসুর এজিএস এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ ছবি লাগান।

পরবর্তীতে ডাকসু ভবনের সংস্কার কাজ শেষে সর্বসম্মতিক্রমে ডাকসুর সভাকক্ষেও জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি লাগানো হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা জাতির জনকের আদর্শের রাজনীতি করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৩ এর যে অধ্যাদেশ রয়েছে সেটিও বঙ্গবন্ধুর সরকারের সময়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। তারা দুজনই এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। জাতির জনকের স্মৃতির প্রতি ও প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই আমি এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি আমার অফিস কক্ষে তাদের ছবি লাগিয়েছি। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে ডাকসুর সভাকক্ষেও আমরা তাদের ছবি লাগাবো।’

সেখানে উপস্থিত ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত বলেন, ‘ডাকসুর এজিএস নিজের অফিস কক্ষে তাদের ছবি লাগানোর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি প্রশংসনীয়। আমাকে জানানোর পর আমিও অনেক উৎসাহ নিয়েই সেখানে যাই।’

ডাকসুর সভাকক্ষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি স্থাপনের বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি লাগানোকে অবশ্যই সমর্থন করি। তবে সবার সম্মতিতে সেটি করা যায়। বঙ্গবন্ধু আমাদের জাতীয় নেতা এবং শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমার পক্ষ থেকে এ ব্যাপারে বাধা থাকবে না। তবে সেটি ডাকসুর অফিসিয়াল মিটিংয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোন ছাত্রসংগঠন নিজেদের ইচ্ছেমত ডাকসুতে সেটি করতে পারে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু এজিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT