চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াস’র প্রভাবে ভোলার চরাঞ্চল প্লাবিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৫, মে ২০২১
- সেমি লিড, জনপদ, ভোলা
A A
ভোলার চরাঞ্চলে বন্যার পানি প্রবেশ, মানুষ পানি মধ্যে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলা চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ইউনিয়ন ঢাল চরসহ বিভিন্ন নিম্নাঞ্চল জোয়ারের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।

মঙ্গলবার সকাল থেকে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় জোয়ারের পানিতে বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে করে প্রায় ৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছে।

এদিন সকাল থেকেই মেঘনা নদীর ঢেউ বাড়তে শুরু করে। ইতিমধ্যে বেড়িবাধের বাইরে থাকা লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে।

Banglabid

নিষেধাজ্ঞা অমান্য করে সকাল থেকে ভোলা সদর উপজেলার নাছির মাঝি ঘাট থেকে অবৈধ ভাবে ছোট ছোট কাঠের ট্রলারে করে যাত্রী নিয়ে মাঝের চর এ উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে করে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জেলা প্রশাসন বলছে, তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন, চর মোজাম্মেল, দৌলতখান উপজেলার হাজিপুর, নেয়ামতপুর, ভবানীপুর ও মদনপুর এবং ভোলা সদর উপজেলার চর কাচিয়া ইউনিয়নের মাঝের চর, চর বৈরাগী, বারাইপুর, ভোলার চর, কানাবগির চর, রামদাসপুর, রুপাতলি, রাজাপুর, পশ্চিম ইলিশা, ভেদুরিয়া, ভেলুমিয়া ইউনিয়ন, চর চটকিমারার চারদিকে কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। এসব এলাকায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেই। তাই এসব এলাকার মানুষদের নিরাপদে আনার প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসভোলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০৮ সে. মি. বিপৎসীমার উপরে জোয়ারের পানি

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য ব্লগের জন্য স্বাস্থ্য সচেতন নারী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক ১২৫, বাংলাদেশ ২৪৬

সর্বশেষ

গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT