চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো যাবে খরচ ছাড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২২
অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন ও ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখন যেকোন সময় যেকোন স্থান থেকে তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন কোনো খরচ ছাড়াই। ব্যাংকটির ‘সেলফিন অ্যাপ’ থেকে ‘ট্রান্সফার মানি’ সেবার মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পর সেখান থেকেই সেন্ড মানি, ক্যাশ আউট, সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জসহ দৈনন্দিন প্রায় সমস্ত আর্থিক লেনদেন সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

মঙ্গলবার রাজধানীর একটি স্থানীয় হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং দেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এই সেবার উদ্বোধন করে।

Banglabid

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সেবার মাধ্যমে বিকাশে টাকা আনতে গ্রাহককে প্রথমেই ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ ‘সেলফিন’ এ নিবন্ধন করতে হবে। তারপর সেলফিন অ্যাপে লগ ইন করে ‘ফান্ড ট্রান্সফার’ আইকনে ট্যাপ করতে হবে। পরের ধাপে ‘বিকাশ’ নির্বাচন করে নিজের বা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট নম্বর, টাকার উৎস, পরিমাণ ও সেলফিন অ্যাপের পিন দিয়ে ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করলেই বিকাশে টাকা ট্রান্সফার হয়ে যাবে তাৎক্ষণিক।

গ্রাহক চাইলে সেলফিন অ্যাপেই সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যোগ করে রাখতে পারেন। লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

Reneta

এই যৌথ সেবা চালু উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ‘সেলফিন অ্যাপ’ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৩,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই পাচ্ছেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি উপভোগ করতে পারবেন এবং যে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করা হবে সেই অ্যাকাউন্টে ক্যাশব্যাকটি দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের ১ কোটি ৬০ লাখ গ্রাহককে শরীআহভিত্তিক এবং সর্বাধুনিক ফিনটেক প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা প্রদান করছে। আমাদের সেলফিন অ্যাপ গ্রাহকদের জন্য বিকল্প ব্যাংকিংয়ের এক অপার দিগন্ত উন্মোচন করেছে। বিকাশের সাথে ইসলামী ব্যাংকের এই সংযুক্তিতে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকই উপকৃত হবেন এবং দেশের আর্থিক খাতে গতিশীলতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে আরও নতুন টেকনোলজি ও প্লাটফর্মে আমাদের সেবার সম্প্রসারণ অব্যাহত থাকবে’।

বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘আমাদের গ্রাহকবান্ধব ডিজিটাল লেনদেন প্রযুক্তিকে ব্যবহার করে ব্যাংকগুলো এখন তাদের সেবাকে আরো সৃজনশীলভাবে বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারছে। ইসলামী ব্যাংকের সাথে বিকাশ-এর এই যৌথ সেবা কার্যকর আর্থিক অন্তর্ভুক্তিকে আরো গতিশীল করবে এবং ব্যাংকটির গ্রাহকদের জন্য লেনদেন আরো সহজ এবং সময় ও খরচ সাশ্রয়ী করবে। ফলে, বিকাশে টাকা এনে গ্রাহক প্রয়োজন মত বিদ্যুৎ বিলসহ অন্যান্য ইউটিলিটি বিল দেয়া, পেমেন্ট, মোবাইল রিচার্জ, টাকা পাঠানো বা ক্যাশ আউট করাসহ বিকাশের সকল সেবা মুহূর্তেই নিতে পারবেন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী ব্যাংকবিকাশ অ্যাকাউন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপের ৩টি দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরবর্তী

ভারতীয় তারকার সঙ্গে জুটি বাঁধছেন ইউক্রেনের অভিনেত্রী

পরবর্তী
ইউক্রেনের অভিনেত্রী ও ভারতীয় তারকার সঙ্গে জুটি বাঁধছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় তারকার সঙ্গে জুটি বাঁধছেন ইউক্রেনের অভিনেত্রী

জয়পুরহাটের ঘোড়ার মেলায় বিভিন্ন ঘোড়া প্রস্তুত ও প্রদর্শিত হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

সর্বশেষ

ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে দেখতে পারেন যে ১০ ইংরেজি সিনেমা

আগস্ট ২১, ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় শপথ নিবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আগস্ট ২১, ২০২৬

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT