চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে এখনও আনিসুল হককে খুঁজছে মানুষ

শাহাদাত হোসেনশাহাদাত হোসেন
৬:১৫ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে এখনও দেশের জনগণ খুঁজছে ইউটিউবে আর তাকে স্মরণ করছে সামাজিক মাধ্যমে। বনানী কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত এই জনপ্রিয় মেয়রের উপস্থাপিত ৮০ ও ৯০ এর দশকের কিছু ভিডিও ইউটিউবে দেখছেন অনেকে।

আনিসুল হক এক সময় ছিলেন দেশের জনপ্রিয় টিভি উপস্থাপক। ৯০’র দশক পর্যন্ত তিনি উপস্থাপনা চালিয়ে গিয়েছেন। সেসময় বিটিভিতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবং ‘অন্তরালে’ উপস্থাপনা করতেন তিনি। অনুষ্ঠান দুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল তখন। এছাড়া তিনি উপস্থাপনা করেছিলেন বলা না বলা, জলসা প্রভৃতি অনুষ্ঠান।

আনিসুল হকের উপস্থাপিত পুরাতন কিছু অনুষ্ঠানের ভিডিও রয়েছে ইউটিউবে। তার মৃত্যুর পর থেকেই এ ভিডিওগুলো ইউটিউবে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে রয়েছে। এর বাইরে বিভিন্ন সময় তিনি অংশ নিয়েছেন, এমন ভিডিওগুলোও রয়েছে সার্চে শীর্ষ অবস্থানে।

এসব ভিডিওতে সাধারণ মানুষ আনিসুল হককে নিয়ে নানা মন্তব্য করছেন। তার উপস্থাপনার প্রশংসাও করছেন সবাই।

Reneta

শুধু ইউটিউব নয়, আনিসুল হক আলোচনার শীর্ষে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। সেখানেও তার পুরনো এসব টিভি অনুষ্ঠানের ভিডিও নিয়ে মানুষের মাঝে আগ্রহ দেখা গেছে।

১৯৯১ সালের নির্বাচনের পূর্বে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি একটি অনুষ্ঠান উপস্থাপনও করেছিলেন তিনি। সেই অনুষ্ঠানের ভিডিও এবং ছবিতে নানা আবেগঘন মন্তব্য করছেন অনেকে। 

ফেসবুকে অনেকে আনিসুল হকের সঙ্গে তাদের স্মৃতিময় ব্যক্তিগত ছবি পোষ্ট করে শ্রদ্ধা জানাচ্ছেন এই সদ্য প্রয়াত মেয়রকে।

বিলবোর্ড উচ্ছেদ, গণপরিবহন থেকে শুরু করে যানজট, দখলদার উচ্ছেদসহ বাসযোগ্য আধুনিক ঢাকা গড়তে অল্প সময়ের মধ্যে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিলেন তিনি। যার ফলে একজন মেয়ন থেকে গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন আনিসুল হক।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা উত্তর সিটির মেয়র। শনিবার দুপুর ১:০০টায় বাংলাদেশ বিমান এয়ালায়েন্সের ০০২ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকা আনা হয়। এরপরে শনিবার বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বিকাল ৫টার দিকে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয় ব্যক্তি জীবনে সফল ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতা আনিসুল হকের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুল হকমেয়র আনিসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা ধর্ষণ-হত্যার চার্জশিট দাখিল রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ

মে ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মে ২২, ২০২৬

ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ১ জুনের অগ্রিম টিকিট

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT