চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন পার্লামেন্ট ভবনের সামনে বিস্ফোরণ, বিক্ষোভে নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ইউক্রেনে সোমবার পার্লামেন্ট ভবনের সামনে পশ্চিমাপন্থীদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া পটকা ও পেট্রোলবোমায় ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত এবং শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশংকাজনক।

ইউক্রেনে চলমান পার্লামেন্টের অধিবেশনে দেশটির পূর্বাঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে বিশেষ মর্যাদা দিতে সংবিধান পরিবর্তনে পার্লামেন্টের ২৬৫ জন সদস্যের উপস্থিতিতে পড়া হচ্ছিল বিকেন্দ্রীকরণ বিল। সেই সময় প্রচন্ড শব্দে কেঁপে ওঠে পার্লামেন্ট ভবন। মূলত স্বাধীনতার দাবিতে আন্দোলনরত রুশপন্থীদের ওই অঞ্চলগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া হবে, এ পদক্ষেপের বিরোধিতা করে বিক্ষোভ নেমেছে দেশটির পশ্চিমাপন্থী নাগরিকরা।

রাজধানী কিয়েভে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে পার্লামেন্ট ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক ও বিক্ষোভকারীদের বেশ কয়েকজন আহত হয়। এমন পরিস্থিতির জন্য ইউক্রেনের ন্যাশনাল পার্টির নেতা ওলেহ তায়ানিবকে দায়ী করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন এ্যাভাকভ। সহিংসতার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। সহিংসতার ঘটনায় জড়িতদের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক।

Banglabid

সোমবার টেলিভিশনে দেয়া ভাষনে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো পার্লামেন্টের বাইরে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে। পার্লামেন্টে খসড়া বিল পাস না হলে ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের সমর্থন হারাবেও বলে জানিয়েছেন তিনি।

ওদিকে দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে বিদ্রোহীরা প্রজাতন্ত্র ঘোষণা করলেও ওইসব অঞ্চলকে কোনো ‘বিশেষ মর্যাদা’ দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ভলোদিমির রয়েসমেন। সংবিধান সংস্কারের জন্য পার্লামেন্টের ৪৫০ জন সদস্যের মধ্যে ৩শ জন সদস্যর ভোটের প্রয়োজন। ২০১৪ সালের মার্চে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর থেকে চলমান সংঘাতে প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

পরবর্তী

জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত দুই ব্রিটিশ সাংবাদিক

পরবর্তী

জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত দুই ব্রিটিশ সাংবাদিক

‘শিক্ষা প্রতিষ্ঠানের সবকিছুই হতে হবে ইতিবাচক’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT