চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর রিটার্ন দাখিল করার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার এই সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা জানান।

Banglabid

এর আগে গতকাল রোববার চলতি বছরে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এর একদিন পরই আজ এনবিআর চেয়ারম্যান জানালেন সময় বাড়ানো হয়েছে।

ব্যক্তি পর্যায়ের করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিল করার সময় বাড়ানো হল উল্লেখ করে আবু হেনা বলেন, কর অঞ্চলগুলোতে কর দাতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। তাই করোনা পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এনবিআরের ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, দেশে ৫০ লাখ ৭২ হাজার নাগরিকের কর শনাক্তকারী নম্বর (টিআইএন) রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত তাদের মধ্যে ১৫ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন।

Reneta

এর আগে সকালে এনবিআর সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষে ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

ওই সেমিনারে এনবিআরের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন জানান, গত এক দশকে করদাতার সংখ্যা বেড়েছে ৩৫৭ শতাংশ। একই সময়ে রিটার্ন দাখিলকারীর সংখ্যা বেড়েছে ১২৫ শতাংশ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি বলেন, ১ দশকে কর জনসংখ্যা করদাতা অনুপাত বেড়েছে ৩১৭ দশমিক ৫৬ শতাংশ, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৬ শতাংশের অধিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়করএনবিআর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান

পরবর্তী

১১ ডিসেম্বর আসছে চয়নিকার প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’

পরবর্তী

১১ ডিসেম্বর আসছে চয়নিকার প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’

তামিমদের হারিয়ে সৌম্য-লিটনদের তিনে তিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT