বাংলাদেশ

প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী, ক্যাম্পাসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করেছে সরকার।

আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়াকার-উজ-জামান পিএসও পদে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের উত্তরসূরি হচ্ছেন।  মাহফুজুর রহমানের চাকরির মেয়াদ আজ ৩০ নভেম্বর শেষ হচ্ছে, তাই আজ থেকেই নতুন পিএসওর নিয়োগ কার্যকর হবে।

১৯৮৫ সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পাওয়া ওয়াকার-উজ-জামান সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। তার আগে তিনি নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে ছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…