চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাস্কায় তীব্র গরমে মরছে মাছ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A
আলাস্কায় তীব্র গরমে মরছে মাছ

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবারের গ্রীষ্মে আঘাত হানা নজিরবিহীন এক তাপপ্রবাহে বিপুল সংখ্যক স্যামন মাছ মারা যাচ্ছে।

দেশের উত্তর-পশ্চিমে সীমান্তের কাছে অবস্থিত এ অঙ্গরাজ্যটি সবসময়ই পরিচিত তার ঠাণ্ডা আবহাওয়ার জন্য। সেখানে বছরের বেশিরভাগ সময়ই কোনো না কোনো অংশ বরফে ঢাকা থাকে।

কিন্তু এ বছরের গ্রীষ্মে অঞ্চলটির তাপমাত্রা বেড়েছে অস্বাভাবিক হারে। এমনকি যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’র দেয়া তথ্য অনুসারে, গত জুলাই ছিল আলাস্কার ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাস।

স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা এবং তাপপ্রবাহের কারণে সমুদ্রের পানির উষ্ণতাও অনেক বেড়ে গেছে। ফলে আলাস্কার বরফ-ঠাণ্ডা পানিতে থাকতে অভ্যস্ত মাছ মারা যাচ্ছে।

আলাস্কা ও এর আশপাশে প্রচুর স্যামন মাছ পাওয়া যায়। এবারের গরমে সেই স্যামনের অনেকগুলো প্রজাতির মাছ মারা যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে রয়েছে সকআই, চাম এবং পিংক স্যামন।

ইউকন ইন্টার-ট্রাইবাল ফিশ কমিশনের পরিচালক স্টেফানি কুইন-ডেভিডসন সিএনএন’কে জানান, তিনি একদল বিজ্ঞানীকে নিয়ে আলাস্কার কোয়োকুক নদীর ধারে জুলাইয়ের শেষ দিকে একটি অভিযানে গিয়েছিলেন। স্রোতে বিপুল পরিমাণে মৃত স্যামন মাছ ভেসে আসছে, স্থানীয় অধিবাসীদের কাছে এমন খবর পেয়ে খোঁজ নিতে যান তারা।আলাস্কায় তীব্র গরমে মরছে মাছ

Reneta

ওই অভিযানে স্টেফানি ও অন্যরা মিলে সাড়ে ৮শ’টি মৃত স্যামন মাছ গুনেছেন। তাদের আশঙ্কা, প্রকৃত সংখ্যাটি চার থেকে দশগুণ বেশি। এমনকি অনেকগুলো মাছের ভেতর ডিমও ছিল।

মাছগুলোর দেহে পরজীবী সংক্রমণসহ সব ধরনের রোগের উপস্থিতি পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানান স্টেফানি। কিন্তু প্রত্যেকটি মাছ ছিল একেবারে সুস্থ। তাপপ্রবাহের সময় এবং পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছেন, মাছগুলো পানির তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাওয়ায় মারা যাচ্ছে।

স্টেফানি জানান, গত আট বছর ধরে এ বিষয় নিয়ে কাজ করছেন তিনি। কিন্তু এত ব্যাপক পরিসরে স্যামনের মৃত্যু হতে দেখেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাস্কাবিশ্ব উষ্ণায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT