চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমীর খসরুর সঙ্গে ‘ফোনালাপে’ থাকা নওমি আটক

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৭:৩০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
অপরাধ
A A

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে মুঠোফোনে কথোপকথন কুমিল্লার মিলহানুর রহমান নওমিকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে ঢাকা থেকে আসা ডিবি পুলিশের একটি দল নওমিকে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার।

নওমির বাবা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজ বলেন: ‘রোববার সকালে ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তাদের কুমিল্লাস্থ গ্রামের বাড়ি উনাইসারে যায়। সেখানে নওমিকে না পেয়ে পার্শ্ববর্তী বরুড়ার উপজেলার দেওড়া গ্রামে তার ফুফুর বাড়িতে যায় পুলিশের দলটি। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।’

Banglabid

সিদ্দিকুর রহমান আরও বলেন: ‘নওমি লন্ডন থেকে বার এট ল’ ডিগ্রি নিয়ে এসে বর্তমানে জুনিয়র আইনজীবী হিসেবে ঢাকায় কাজ করছেন। প্রায় ৬ মাস আগে নওমি লন্ডন থেকে দেশে ফেরে। এক সপ্তাহ আগে পারিবারিক একটি অনুষ্ঠানের কাজে ঢাকা থেকে বাড়িতে এসে অবস্থান করছিলেন তিনি।’

নওমি শনিবার বিকেলে তার ফুফুর বাড়িতে আত্মীয়দের নিমন্ত্রণ করতে বরুড়ার দেওড়া গ্রামে গিয়েছিলেন বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, রোববার ভোরে কুমিল্লার বরুরা উপজেলার দেওড়া গ্রাম থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। আটকের পর মিনহানুর রহমান নওমিকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ সড়কবাস চাপাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিডনি রোগের উপসর্গ

পরবর্তী

সহিংসতায় কোনো সমাধান আসে না

পরবর্তী
জাবি

সহিংসতায় কোনো সমাধান আসে না

‘উদ্বিগ্ন’ এফবিসিসিআই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT