চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার ইংরেজি ভালো না, তাই শুধু কথায় হাথুরুসিংহ বুঝবেন না’

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:১৬ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

গত মৌসুমে মাত্র এক ম্যাচ খেলে শেষ হয়েছিলো তার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবার সেই জোবায়ের হোসেন লিখনই লিগের প্রথম দিনের নায়ক। কলাবাগনের বিপক্ষে ৩৪ রানে ৬ উইকেট শিকার করে লিখনই আবাহনীকে এনে দিয়েছেন ৭ উইকেটের বড় জয়। ফতুল্লায় অসাধারণ পারফরমেন্স দেখানো লেগ স্পিনার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

তিনি বলেন, ঘরোয়া লিগে এমনিতেই আমি কম ম্যাচ খেলার সুযোগ পাই। তাই এবার চেষ্টা করেছিলাম পাওয়া সুযোগকে কাজে লাগাতে। আর শুরুটা যখন আল্লাহর রহমতে ভালো হলো, তাই আশা করছি আগামী ম্যাচটাও আমি খেলবো।

ঘরোয়া লিগে অনিয়মিত হওয়ায় গত বছর অনেক কথা উঠেছিলো লিখনকে নিয়ে। সে সময়ের আবাহনী কোচ সারওয়ার ইমরানের ‘অপছন্দ’ আর সে কারণেই দলে জায়গা পেতেন না তিনি -এমন কথা শোনা যায় ক্রিকেট অঙ্গনে।

বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের খুব পছন্দ জোবায়ের হোসেন লিখনের বোলিং। তাই তাকে নিয়ে দুটো ভাগ রয়েছে ক্রিকেট পাড়ায়, লিখন সম্পর্কে অনেকে অনেক কথা বলেন। সেসব প্রশ্নে উত্তর দেন আবাহনীর এই লেগী।

তিনি বলেন, কে কী বলেন আমি জানি না। আমি শুধু আমার বোলিংটা বুঝি। তাছাড়া এটা আমি এবং আমার টিমমেটদের মোটামুটি সবাই জানে যে, আমার ইংরেজি খুব একটা ভালো নয়। তাই এটাতো অসম্ভব যে, শুধু কথা দিয়ে হাথুরুসিংহকে বুঝিয়ে বাংলাদেশ দলে স্থান পাকা করবো। পারফর্মেন্সও দিতে হবে। সুতরাং এসব কথা ঠিক না। তবে শুধু হাথুরুসিংহে কেনো, বাংলাদেশ দলের সব সিনিয়র ক্রিকেটারের কাছ থেকেও আমি আল্লাহর রহমতে সব সময় ভালো সাপোর্ট পাই। তাই এসব কথা আমি গায়ে মাখি না।

প্রথম ম্যাচে এমন সাফল্য, তাহলে এবারের প্রিমিয়ার ডিভিশন কি লিখনকে নতুন করে প্রমাণ করার সুযোগ দিচ্ছে? এর উত্তরে লিখন বলেন, খেলা শুরুর পর থেকেই নিজেকে শুধু প্রমাণ করেই যাচ্ছি। সব জায়গায়ই প্রতিভার প্রমাণ দিতে হচ্ছে। তাই চেষ্ট করি সুযোগগুলো কাজে লাগানোর।

লিখন বলেন, লিগের প্রথম ম্যাচের এই সাফল্য আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। তাই চেষ্টা করবো প্রিমিয়ার লিগের সেরা পাঁজ জন বোলারের মধ্যে নিজের নাম দেখা।

ট্যাগ: জুবায়ের হোসেন লিখনঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিন-মাশরাফির ‘কোপা শামসু’ (ভিডিও)

পরবর্তী

মালিক-শ্রমিক দরকষাকষিতে ভোগান্তিতে নৌ যাত্রীরা

পরবর্তী

মালিক-শ্রমিক দরকষাকষিতে ভোগান্তিতে নৌ যাত্রীরা

দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না: দুদক চেয়ারম্যান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT