আইসিসি টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ব্রাভো সতীর্থদের ‘চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন’ গানের রেশ এখনো কানে বাজে!
ক্রিকেটীয় আমোদে পিছিয়ে নেই প্রাণচাঞ্চল্যে ভরপুর টাইগাররাও। স্বকণ্ঠে না হলেও মাঠের তেজ প্রকাশ করে ভক্তদের বিনোদন দিতে এবার সামাজিক মাধ্যমে ‘কোপা শামসু’ গানে ঠোট মেলানো ভিডিওতে দেখা দিলেন ‘ম্যাশকিন’ জুটি।
বিডিক্রিকেট টিম ডটকম থেকে ভিডিওটি প্রকাশিত হয়েছে।
মাশরাফি-তাসকিন দুয়ে মিলে ‘ম্যাশকিনের’ এই ভিডিওতে ক্রীড়া উন্মাদনা আর গুরু-শিষ্য সম্পর্কের হৃদ্যতায় ভক্তরা যে মজে যাবেন এতে কোনো সন্দেহ নেই।










