চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না: দুদক চেয়ারম্যান

পরাগ আজিম পরাগ আজিম
৯:০৬ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

দুর্নীতির কারণে দেশের কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তবে দুর্নীতি ধরতে পারলে ওপর থেকে নিচ পর্যন্ত কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু একটি সমস্যা রয়ে গেছে। আর সেটা হল দুর্নীতি। এ কারণেই বাংলাদেশের যে উন্নয়ন হওয়া দরকার, সেটা হচ্ছে না।

ইকবাল মাহমুদ বলেন, আমরা এ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যারা দুর্নীতি করবে, দুদক তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে।

আলোচনায় অংশ নিয়ে দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতিবাজ কাউকেই আমরা ছাড় দেব না। সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। যারা দুর্নীতি করেছে, তাদের অনেককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সমাবেশে দুর্নীতির বিরুদ্ধে থাকার অঙ্গীকার করে শিক্ষার্থীরা। সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রকের সহযোগিতায় ও ঢাকা জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

ট্যাগ: দুদক চেয়ারম্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালিক-শ্রমিক দরকষাকষিতে ভোগান্তিতে নৌ যাত্রীরা

পরবর্তী

সব দলিল প্রকাশ করতে মাহমুদুর রহমানের মা’র আহ্বান

পরবর্তী

সব দলিল প্রকাশ করতে মাহমুদুর রহমানের মা'র আহ্বান

জলবায়ু পরিবর্তন রোধের ঐতিহাসিক চুক্তি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT