চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিক-শ্রমিক দরকষাকষিতে ভোগান্তিতে নৌ যাত্রীরা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৮:৪৪ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘটে ঢাকাসহ সারা দেশে ভোগান্তিতে পড়েছেন নৌ-পথের যাত্রীরা। যাত্রীবাহী কিছু লঞ্চ চললেও মালবাহী নৌযানগুলো বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা।

করিমন নেছা, স্বামী-সন্তান নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সদরঘাট লঞ্চ টার্মিনালে বসে আছেন। অপেক্ষা কখন আসবে কাঙ্ক্ষিত লঞ্চ।

বুধবার রাত থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক কল্যাণ ফেডারেশনের ধর্মঘটে নৌ চলাচল অনেকাংশে বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে সারাদেশের যাত্রীরা।

Banglabid

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া বলেন,‘ ধর্মঘটের দুই অতিবাহিত হলেও সরকার এবং নৌযান মালিকদের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কোনো আহ্বান আমরা পাইনি। বরং কিছু মালিকের সন্ত্রাসী তৎপরতা দেখতে পাচ্ছি। তবে পটুয়াখালীতে শুক্রবার সকালে ঢাকা থেকে যাত্রীবাহী দোতলা লঞ্চ গেছে।

ফেডারেশনের ডাকা ধর্মঘটকে অযৌক্তিক বলছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বলেন,‘ ৯০ শতাংশ লঞ্চ শ্রমিক ধর্মঘট ডাকা শ্রমিক সংগঠনের সদস্য নয়। শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজে যেতে দেয়া হচ্ছে না’।

নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ ২০টি রুটে লঞ্চসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন শ্রমিকরা। ধর্মঘটে বরিশালের ৩৮টি অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। খুলনায় নৌযান শ্রমিকদের ধর্মঘটে বাগেরহাটের মংলা, খুলনা এবং যশোরের নওয়াপাড়া পর্যন্ত দু’শ’র বেশি জাহাজ, কার্গো এবং লঞ্চ আটকা রয়েছে।

Reneta

বন্ধ রয়েছে চট্টগ্রামের ১৬টি ঘাটে পণ্য ওঠানামা। গভীর সমুদ্রে মাছ শিকারও বন্ধ। ব্যবসায়ীদের আশঙ্কা, ধর্মঘট চলতে থাকলে চট্টগ্রাম থেকে সারা দেশে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনী পণ্য সরবরাহ বিঘ্নিত হবে। তবে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌযান ধর্মঘট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমার ইংরেজি ভালো না, তাই শুধু কথায় হাথুরুসিংহ বুঝবেন না’

পরবর্তী

দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না: দুদক চেয়ারম্যান

পরবর্তী

দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না: দুদক চেয়ারম্যান

সব দলিল প্রকাশ করতে মাহমুদুর রহমানের মা'র আহ্বান

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT