চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের পেসাররা স্পিনারদের চেয়ে ভালো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে বাংলাদেশ হারিয়েছিল স্পিন উইকেট বানিয়ে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সেই মন্ত্রে উল্টো ধরা খাচ্ছে স্বাগতিকরা। এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পারল না মুমিনুল হকের দল।

চট্টগ্রামের পর মিরপুর টেস্টেও হেরেছে বাংলাদেশ। নাজমুল হাসান পাপন ম্যাচ শেষে আক্ষেপ করলেন একাদশে একাধিক পেসার না থাকায়। বিসিবি সভাপতি বললেন, দুই টেস্টেই তাকে জানানো হয়েছিল দুই পেসার খেলানো হবে।

বাস্তবে একজন পেসার নিয়েই ক্যারিবীয়দের বিপক্ষে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে খেলেছেন মোস্তাফিজুর রহমান, মিরপুরে আবু জায়েদ রাহি। দুই পেসারই সফল হয়েছেন বল হাতে।

Banglabid

স্পিন উইকেট বানিয়ে পেসারদের আড়াল করে রাখার ব্যাপারটি ভালো লাগছে না নাজমুল হাসানের। স্কোয়াডে ৫ পেসার থাকার পরও কেনো একজন মাত্র একাদশে সে প্রশ্ন তারও।

‘সমস্যা সব জায়গা আছে, সেটি স্বীকার করে নিচ্ছি। আমাদের তেমন পরিকল্পনা ছিল না। আমাদের পেসাররা স্পিনারদের চেয়ে ভালো। হাতেগোনা কয়টা স্পিনার আছে? সাকিব ছাড়া কয়জন আছে। পেসার অনেকগুলো আছে। না খেলালে লাভটা কী। চট্টগ্রামে, এখানে দুইজন (পেসার) খেলানো হবে কনফার্ম ছিল।’

‘একটা জিনিস হঠাৎ করে দেখছি আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন উইকেট, স্পিন উইকেট, স্পিন উইকেট। আমাদের একটা সময় ছিল স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম। কারণ আমাদের পেস ভালো ছিল না। গত তিনটা বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভাবছি কীভাবে পেসবান্ধব উইকেট বানানো যায়। খুব বেশি উন্নতি করেছি তা না, তবে আমরা অনেক উন্নতি করেছি ঘরোয়া ক্রিকেটে।’

Reneta

‘আমাদের সেটার ফলশ্রুতিতে যদি দেখেন, আমাদের ঘরোয়া ক্রিকেটে বা যে টুর্নামেন্টগুলা করলাম পেসাররা ভালো বল করেছে। আমাদের এখন অনেকগুলা পেসার রয়েছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না।’

‘একটা অলরাউন্ডার নেয়ার জায়গা বন্ধ করে দিয়ে ৫ জন পেসার নিলাম। কিন্তু খেলাচ্ছি না। তাহলে নেই কেনো আমরা। যদি দল নির্বাচনের কথা বলেন, আমার বলার কিছু নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসানমিরপুর টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এভাবে তো চলতে দেয়া যাবে না: নাজমুল হাসান

পরবর্তী

মেয়র পদে ২১ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ১টিতে নির্বাচিত

পরবর্তী

মেয়র পদে ২১ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ১টিতে নির্বাচিত

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ি থেকে বের হওয়া মাত্রই আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT