চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র পদে ২১ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ১টিতে নির্বাচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

চতুর্থ ধাপে দেশের ৩৪টি জেলায় রোববার অনুষ্ঠিত ৫৫টি পৌরসভার নির্বাচনের সর্বশেষ রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২২টি পৌরসভার মধ্যে মেয়র পদে ২১টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং ১টিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাসস এর এক প্রতিবেদনে এসক তথ্য জানানো হয়েছে।

এ ধাপে ২৯ পৌরসভায় ইভিএম ও ২৬ পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ করা হয়েছে। মেয়র পদে ২১৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২০৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ জন প্রার্থী ছিলেন। এছাড়া সাধারণ ওয়ার্ড ৫০১টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৭ ও ভোটকেন্দ্রে ৭৯৩ এবং মোট ভোটার রয়েছেন ১৬,৬৭,২২৪ জন।

যে সব পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে : ঠাকুরগাঁও, লালমনিরহাট সদর, জয়পুরহাটের আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, যশোরের চৌগাছা, বাগেরহাট সদর, সাতক্ষীরা সদর, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের মুলাদী, টাঙ্গাইলের গোপালপুর, শেরপুর সদর, ময়মনসিংহের ফুলপুর, নেত্রকোনা সদর, কিশোরগঞ্জের বাজিতপুর, মুন্সীগঞ্জের মিরকাদিম, নরসিংদীর মাধবদী, রাজবাড়ী সদর, হবিগঞ্জের চুনারুঘাট, ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া, কুমিল্লার হোমনা, দাউদকান্দি, চাঁদপুরের কচুয়া, নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুরের রামগতি, চট্টগ্রামের পটিয়া, বান্দরবানের বান্দরবান সদর, রাঙ্গামাটি সদর।

যেসব পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে : ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল, লালমনিরহাটের পাটগ্রাম, জয়পুরহাটের কালাই, রাজশাহীর নওহাটা, রাজশাহীর তানোর ও তাহেরপুর, নাটোরের বড়াইগ্রাম, চুয়াডাঙ্গার জীবননগর, যশোরের বাঘারপাড়া, বরিশালের বানারীপাড়া, টাঙ্গাইলের কালিহাতী, জামালপুরের মেলান্দহ, শেরপুরের শ্রীবরদী, কিশোরগঞ্জের হোসেনপুর ও করিমগঞ্জ, নরসিংদী সদর, রাজবাড়ীর গোয়ালন্দ, ফরিদপুরের নগরকান্দা, শরীয়তপুরের ডামুঢ্যা, সিলেটের কানাইঘাট, চাঁদপুরের ফরিদগঞ্জ, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, ময়মনসিংহের ত্রিশাল ও নোয়াখালীর সোনাইমুড়ী।

নেত্রকোনা
নেত্রকোনা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম খান (নৌকা) ২৯ হাজার ১২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রণি (ধানের শীষ) পেয়েছেন ৯ হাজার ৭৩৯ ভোট। গতরাতে জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এই ফলাফল ঘোষণা করেন।

Reneta

চাপাইনবাবগঞ্জ
শীবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম (নৌকা) ১৫ হাজার ৭৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী অজিউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৯ হাজার ৯৯৯ ভোট। গতরাতে জেলা নির্বাচনী কর্মকর্তা মোতোয়াক্কিল রহমান এই ফলাফল ঘোষণা করেন।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমানা আরা বেগম বন্যা (নৌকা) ২৬ হাজার ৫০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট।

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মোস্তাফিজুর রহমান মোস্তাক ২ হাজার ৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ইস্ত্রি মার্কা মোকারম হোসেন পেয়েছেন ২ হাজার ৩০০ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল
কালিহাতী ও গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে সংশ্লিষ্ট উপজেলায় পৌরসভার রির্টানিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন।

গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র রকিবুল হক ছানা (নৌকা) প্রতীকে পান ১৮ হাজার ৯৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার গিয়াস উদ্দিন (নারিকেল গাছ) পান ৪ হাজার ২৮৭ ভোট। বিএনপি’র প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল (ধানের শীষ) পান ১ হাজার ৬৮৯ ভোট। এদিকে কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী সরকার (নৌকা) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পান ১১ হাজার ২৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র আলী আকবর জব্বার (ধানের শীষ) পান ৭ হাজার ৮৯ ভোট। টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নাটোর
বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাজেদুল বারী নয়ন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ রোববার রাতে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো জাহাঙ্গীর আলম এই ফলাফল ঘোষণা করেন। বিজয়ী প্রার্থী মাজেদুল বারী নয়ন ১০ হাজার ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসাহাক আলী পেয়েছেন ১ হাজার ৩৮৬ ভোট। এই পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬০৬।

মুন্সীগঞ্জ
মিরকাদিম পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে আব্দুস সালাম মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২০ হাজার ৫৫৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মিজানুর রহমান পেয়েছেন ৮৬৮ ভোট।

সহকারী রিটার্নিং অফিসার বদরুদ্দৌজা ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

জামালপুর
মেলান্দহ পৌরসভায় নৌকা প্রতীকে শফিক জাহেদী রবিন ১৩ হাজার ৪৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন্ তার নিকটতম প্রতিদ্ধন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনোয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৩১ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালী
চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাটখিল পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. নিজাম উদ্দিন (ভিপি নিজাম) নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মো. মোস্তফা কামাল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯ শত ৬১ ভোট। সোনাইমুড়ী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. নুরুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৬০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মো. মোতাহের হোসেন মানিক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১ ভোট।

চাটখিল ও সোনাইমুড়ি পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট
জেলার কানাইঘাট পৌরসভা নির্বাচনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. লুৎফুর রহমান। তিনি পেয়েছেন ৩ হাজার ৮৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল আমীন জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট, স্বতন্ত্র প্রাথী। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন ব্যানার্জি এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট : বাগেরহাট পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবালকে হারিয়ে মেয়র হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খান হাবিবুর রহমান। গতকাল রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল জানানো হয়।

হবিগঞ্জ
চুনারুঘাট পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. সাইফুল আলম রুবেল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় রিটার্নিং অফিসার দীপক কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. সাইফুল আলম রুবেল ছয়হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামসু পেয়েছেন তিনহাজার ৪৪৫ ভোট।

বান্দরবান
বান্দরবান পৌরসভার নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. ইসলাম বেবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার সন্ধ্যায় পৌর নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. ইসলাম বেবী নয়হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাভেদ রেজা পেয়েছেন চারহাজার ৫৩৩ ভোট।

তিনি আরও জানান, বান্দরবান পৌরসভায় ‘ইভিএম’ পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে এবং মোট ১৭ হাজার ৩৫৮টি ভোট পড়েছে।

জয়পুরহাট
কালাই ও আক্কেলপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীদ্বয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে কালাই পৌরসভায় মেয়র পদে রাবেয়া সুলতানা ও আক্কেলপুর পৌরসভার মেয়র পদে শহিদুল আলম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার সন্ধ্যায় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও রিটানির্ং কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রাবেয়া সুলতানা নয়হাজার ১৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল পেয়েছেন আটশ’ ভোট।

অন্যদিকে, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আক্কেলপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শহিদুল আলম চৌধুরী আটহাজার ২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা চারহাজার ৫৮৬ ভোট পেয়েছেন।

রাঙ্গামাটি
রাঙ্গামাটি পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার রাত আটটায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, রাঙ্গামাটি পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী ২২ হাজার ৮০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত ধানের শীষ মনোনীত মামুন রশীদ মামুন পেয়েছেন ছয়হাজার ৯৩৫ ভোট।

শেরপুর
শেরপুর সদর ও শ্রীবরদী পৌরসভার নির্বাচনে মেয়র পদে উভয় পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদ্বয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলার শেরপুর পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এবং শ্রীবরদী পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী লালমিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার রাত আটটার দিকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, শেরপুর সদর পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ২৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মামুনুর রশীদ পলাশ পেয়েছেন আটহাজার ৭৯৬ ভোট।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করে জানান, ইভিএম মেশিনের কারিগরি ত্রুটির কারণে কসবা মোল্লাপাড়া কেন্দ্রের ফলাফল রাত ৮টা পর্যন্ত বের করা সম্ভব হয়নি। ওই কেন্দ্রের ভোট সংখ্যা একহাজার ৬১৮। ওই কেন্দ্রের ভোটের সংখ্যায় মেয়র পদের ফলাফলে কোন প্রভাব পড়বে না বলে তিনি সাংবাদিকদের জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, জেলার শ্রীবরদী পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ আলী লালমিয়া ছয়হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাকিম পেয়েছেন তিনহাজার ৮৪২ ভোট।

সাতক্ষীরা
সাতক্ষীরা পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. নাজমুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সাতক্ষীরা পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতি ২৫ হাজার ৮৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘নারিকেল গাছ’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।

লক্ষ্মীপুর
রামগতি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম. মেজবাহ উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, রামগতি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম. মেজবাহ উদ্দিন ১০ হাজার ৫২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ‘নারিকেল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবি আবদুল্লাহ ৪৫৫ ভোট পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ ও বিএনপিপৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT