চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে তো চলতে দেয়া যাবে না: নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
নাজমুল হাসান ও অন্য একজন ব্যক্তি, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। সেরা দল না এনেও মুমিনুল হকের দলকে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবীয়রা। মিরপুরে ২৩১ রানের লক্ষ্যটাও বিরাট বড় মনে হয়েছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায়।

সিরিজ হারের চেয়ে মাঠে খেলোয়াড়দের অভিপ্রায় দেখে বেশি অসন্তুষ্ট নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি ব্যাখ্যা চাইবেন পুরো দলের কাছেই।

মিরপুর টেস্ট শেষে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলার পরই লক্ষ্য করেছি। আজ স্বচক্ষে দেখলাম। শুনতে হয়ত খারাপ লাগতে পারে, আসলে কোনকিছুই ঠিক নেই।’

‘প্রত্যেকটা ম্যাচের আগে, প্রতিটি সেশনে নামার আগে পরিকল্পনা থাকে। খেলা দেখে মনে হয়েছে কিচ্ছু ছিল না, যে যার মতো খেলে দিয়ে আসছে।’

‘এভাবে তো চলতে দেয়া যাবে না। হঠাৎ করে পরিবর্তন(অধিনায়ক, কোচিংস্টাফ) করবেন তাও না। এরকম আগে কখনো হয়নি। হারতে পারি, হারা নিয়ে তো কথা না। ওরা আড়াইশ লিড নিলেই যথেষ্ট, আমরা ৩৯৫ রানও ঠেকাতে পারব না। এটা মেনে নেয়া যাবে না।’

‘খারাপ বোলিং করেছি। ব্যাটিং মেনে নেয়া সম্ভব না। অ্যাপ্রোচ ছিল, কতক্ষণে ড্রেসিংরুমে ফিরে যাব। ব্যাটসম্যান সেট হওয়ার পর তো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু যখন সেট হয় তখনই আউট।’

‘অনেককিছুই পরিবর্তন করতে হবে। সময় আসবে তখন সব জানতে পারবেন। কী পরিকল্পনা ছিল সেটি জানতে হবে। আফগানিস্তানের সঙ্গে সিরিজে আমি ছিলাম না। এই টেস্টের আগে জুম মিটিং হয়েছিল, এটি যথেষ্ট না। গতকাল মিটিংয়ে কী পরিকল্পনা ছিল, কেউ জানে না। আমরা তো জানতে পারছি না। জানি না অনেককিছু। জানার পর জানাব।’

‘যেহেতু কয়েকদিন পরই নিউজিল্যান্ড সফর সে কারণে এখন খুব বেশিকিছু করার নেই। তবে স্পষ্ট বার্তাটা দলকে দেয়া হবে।’ যোগ করেন নাজমুল হাসান।

ট্যাগ: তামিমনাজমুল হাসানমিরপুর টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জমকালো আয়োজনে গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

পরবর্তী

‘আমাদের পেসাররা স্পিনারদের চেয়ে ভালো’

পরবর্তী
বাংলাদেশের সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের পেসাররা স্পিনারদের চেয়ে ভালো’

বাংলাদেশের পৌরসভা নির্বাচনের জন্য ভোটের দৃশ্য, ব্যালট পেপার ও ভোট কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়র পদে ২১ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ১টিতে নির্বাচিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষোভ ভুলে মেলবন্ধনের আহ্বান: আজ বিশ্ব ক্ষমা দিবস

আগস্ট ২৭, ২০২৬

কাগজপত্র নেই, সাইপ্রাস-গ্রিস-বুলগেরিয়া থেকে ফেরত ৪০ বাংলাদেশি

আগস্ট ২৭, ২০২৬

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT