চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার ইনজুরিতে নেইমার, লাগবে অস্ত্রোপচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ফরাসি কাপের শেষ ষোলোতে উঠে গেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার রাতে স্ট্রাসবুর্গকে ২-০ গোলে হারায় ফরাসি জায়ান্টরা। কিন্তু জিতেই অশান্তিতে পিএসজি। আবারও যে ইনজুরিতে পড়েছেন দলের সেরা তারকা নেইমার। ইনজুরি বেশ গুরুতর এবং বিশ্বকাপের আগে যেমন ইনজুরিতে পড়েছিলেন ঠিক তেমনই, লাগবে অস্ত্রোপচারও। তিন সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে।

পিএসজি কোচ টমাস টুসেল জানিয়েছেন, নেইমারকে প্রথমে হাসপাতালে নেয়া হয়েছিল। পরে ক্লাবের পক্ষ থেকে তার বড় ইনজুরির খবর নিশ্চিত করা হয় এবং জানানো ডান পায়ের ফিফথ মেটাটারসাল ছিড়ে গেছে ব্রাজিলিয়ান তারকা। রাশিয়া বিশ্বকাপে আগে এমন ইনজুরিতেই অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে।

বিশ্বকাপের আগের ইনজুরিতেও বল ধরতে গিয়ে প্রথমে ব্যথা অনুভব করেন, পরে আর নড়তে পারেননি। বুধবারও তেমনটাই হয়। বল ধরে প্রতিপক্ষের সীমানয় যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ ব্যথা টের পান। এর মধ্যে অবশ্য প্রতিপক্ষ ডিফেন্ডার ডিয়োগো গণক্যাল্ভ্স তাকে কড়া ট্যাকল করেছিলেন। পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আবার মাঠে নামলেও খেলতে পারেননি। ফলে কাঁদতে কাঁদতে ড্রেসিংরুমে চলে যান বার্সেলোনার সাবেক এই তারকা।

Banglabid

বিবৃতিতে দিয়ে পিএসজি জানিয়েছে, ‘প্রাথমিক পরীক্ষায় তার (নেইমার) ডান পায়ের ফিফথ মেটাটারসালে আঘাতের বেদনাদায়ক পুনরাবৃত্তি ঘটেছে। এর চিকিৎসার কীভাবে হবে তার জানতে আমাদের আরও কয়েকদিন সময় লাগবে।’

তবে মিডিয়া বলছে, ইনজুরির যা অবস্থা তাতে অস্ত্রোপচার লাগবে নেইমারের। এটা ক্লাবের কোচ, স্টাফরা জানলেও এখন পর্যন্ত প্রকাশ্যে তা বলছেন না।

টেলিভিশন ফুটেজে দেখা যায় ডান পা খোড়াতে খোড়াতে বের হয়ে যাচ্ছে নেইমার। তখন তিনি কাঁদছিলেন। মার্সেয়ের বিপক্ষে এক বছর আগে ঠিক একইভাবে মাঠ ছেড়েছিলেন তিনি।

Reneta

কোচ টুসেল বলেছেন, ‘নেইমার চিন্তিত, কারণ, একই পায়ে মানে ডান পায়ে এবং একই জায়গায় আঘাত পেয়েছে। এখনো পর্যন্ত তেমন কোনও খবর নেই। সে হাসপাতালে গিয়েছিল। নেইমারের ব্যাপারে সস্পূর্ণ খবর দেয়ার ক্ষেত্রে আমার সময় লাগবে। যদি নেইমারকে ছাড়া আমাকে কিছু ভাবতে বলেন, তাহলে সেটা খুবই জটিল বিষয়।’

গত বছরের ফেব্রুয়ারিতেও একই রকম ইনজুরিতে পড়েছিলেন নেইমার। তখন তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়। বিশ্বকাপের আগে ফিট হলেও রাশিয়া সেরা নেইমারকে দেখা যায়নি।

কোচ টুসেল বলছেন,মাঠে নেইমারকে যথেষ্ট নিরাপত্তা (প্রতিপক্ষের আঘাত থেকে) দেয়া হয়নি, তার পায়ে আঘাত করার পরও রেফারি দুই বা তিনবার বাঁশিতে ফুঁ দেননি।

পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা ইউরোস্পোর্টসকে বলেছেন, নেইমার স্মার্ট মানুষ। সবকিছু ঠিকঠাক সামলে নেবে। আমরা তার দিকে তাকিয়ে থাকব। ডাক্তার আমাদের আপডেট জানাবেন। আশা করি মারাত্মক কিছু হবে না। ‘

সতীর্থরা হতাশ হলেও যার সঙ্গে আঘাতে ইনজুরিতে পড়েছেন নেইমার, সেই ডিফেন্ডার ডিয়োগো গণক্যাল্ভ্সের ব্রাজিলিয়ানের প্রতি কোনও সহানুভূতি নাই। এমনকি ইঙ্গিতও দেন যে নেইমার কীভাবে খেলেন তার সরাসরি ফলাফলই এই ইনজুরি। স্ট্রাসবুর্গের কোচ থিয়েরি লরি বলেছেন, নেইমার আচরণ ভুল।

নেইমার ইনজুরিতে পড়লেও জয় পেতে খুব একটা কষ্ট হয়নি পিএসজির। ম্যাচের শুরুতে প্রথম লিড এনে দেন এডিনসন কাভানি। পরে ৮০ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া।

আগের ম্যাচে গুইনগাম্পের বিপক্ষে ৯-০ গোলে জিতেছিল পিএসজি। তবে সেই ম্যাচেও দলকে চিন্তায় ফেলে মার্কো ভারেত্তির ইনজুরি। যার কারণে স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে পারেননি ইতালিয়ান মিডফিল্ডার।

ভারেত্তির পর নেইমারের নতুন ইনজুরি উদ্বেগের মধ্যে ফেলেছে কোচ টুসেলকে। কারণ ১২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে ওল্ড ট্রাফোর্ডে যাবে পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

পরবর্তী

জয়পুরে পুরস্কৃত ‘ইতি, তোমারই ঢাকা’

পরবর্তী

জয়পুরে পুরস্কৃত 'ইতি, তোমারই ঢাকা'

নির্বাচন

উত্তর সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না সিদ্ধান্ত আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT