চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বরিশালের জয়ের নায়ক সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন, বিপক্ষের ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট পর্বের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়ে বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ফরচুন বরিশাল। হেভিওয়েট দুদলের লড়াইটা হয়েছে একপেশে। পার্থক্য গড়ে দেন সাকিব আল হাসান। বরিশাল অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যের কাছে কুমিল্লার করে অসহায় আত্মসমর্পণ।

বিপিএলে সাকিব ম্যাজিক চলছেই। চট্টগ্রামে আগের ম্যাচে ব্যাট হাতে ৫০ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছিলেন তারকা অলরাউন্ডার। ধারাবাহিকতা ধরে রাখলেন সিলেটেও।

এদিন সাকিব ব্যাটে ফিফটি ছুঁয়ে পরে তুলে নেন ২ উইকেট। ৪ ওভারে দেন মাত্র ২০ রান। সহজেই কুমিল্লাকে হারায় বরিশাল।

Banglabid

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুরের ম্যাচে ১৫৫ রানের পুঁজি নিয়েও বড় ব্যবধানে জিতেছে আসরের অন্যতম বোলিংশক্তির দলটি।

সর্বোচ্চ ৩০ রান করেন মুমিনুল হক। বাঁহাতি খেলেন ৩০ বল। মারেন তিনটি চার। কুমিল্লার ইনফর্ম ওপেনার লিটন দাস ১৭ বলে ১৯ রান করে থামেন। মারেন চারটি বাউন্ডারি।

করিম জানাত ১৩ বলে ১৭ ও তানভির ইসলামের ১৪ বলে অপরাজিত ২১ রানের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩-এ শেষ করে কুমিল্লা।

Reneta

নাঈম হাসান ৪ ওভারে ২৯ রানে নেন ৩ উইকেট। সাকিব ছাড়াও ডোয়াইন ব্রাভো নেন ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে খারাপ সময় পার করা ক্রিস গেইল করেন ২ ওভার। তিনি উইকেট পাননি।

সমান ৯ পয়েন্ট নিয়ে লড়াইয়ে নামে হেভিওয়েট দুই দল বরিশাল-কুমিল্লা। টস হেরে ব্যাট করে ৫ উইকেটে ১৫৫ রান তোলে বরিশাল। ব্যাট হাতে এদিনও জ্বলে উঠতে পারেননি গেইল। ৮ বলে ২ চারে ১০ রান করে তানভীর ইসলামের বলে ক্যাচ দেন।

নাজমুল হোসেন শান্ত কেবল ১ রান করে ফেরেন। ওপেনিংয়ে মুমিন শাহরিয়ার আগ্রাসী ব্যাটিংয়ে ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় করে যান ৪৫ রান। মঈন আলির বলে ফ্লিক করতে গিয়ে মিডঅনে ইমরুলের তালুবন্দি হন। বরিশালের তখন ৩ উইকেটে ৬৯ রান।

পরে তৌহিদ হৃদয়কে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। মি. অলরাউন্ডার তুলে নেন ফিফটি, ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। করিম জানাতের ফুলটসে স্লগ করতে যান সাকিব, লংঅনে মুমিনুলের ক্যাচ হন।

১০ রানের বেশি করতে পারেননি ডোয়াইন ব্রাভো। মোস্তাফিজুর রহমানের করা ১৯তম ওভারের পঞ্চম বলে সোজা ব্যাটে খেলে ইমরুলকে ক্যাচ দেন।

হৃদয় ২ চারের মারে ৩১ রানে অপরাজিত থাকেন, বল খেলেন ৩৭টি। তিন বল খেলে ৩ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

কুমিল্লার তানভীর ২২ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট পান মোস্তাফিজ, মঈন ও জানাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশাললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সার্চ কমিটি নিয়ে বিরূপ মন্তব্যের সুযোগ নেই: তথ্যমন্ত্রী

পরবর্তী

বিআরটিএ’র বদলিতে রাজনৈতিক তদবির চলবে না: সেতুমন্ত্রী

পরবর্তী

বিআরটিএ'র বদলিতে রাজনৈতিক তদবির চলবে না: সেতুমন্ত্রী

Bengali news image showing a rare white swan being held by people in Satkhira. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় বিরল প্রজাতির রাজহংসী উদ্ধার

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT