বাংলাদেশ

বিআরটিএ’র বদলিতে রাজনৈতিক তদবির চলবে না: সেতুমন্ত্রী

বাংলাদেশের রাজনৈতিক নেতা চেয়ারিতে বসে মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা চেয়ারিতে বসে আছেন, মুখোশ পরা, পটভূমিতে পর্দা ও গাছের পাতা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএ’র কোনো কর্মকর্তার জরুরি বদলিতে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সোমবার দুপুরে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিএ-তে কোনো কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে, তা নিয়মের মধ্যে করা হবে। এ নিয়ে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।’

সেসময় বিআরটিএ এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক তাতে কোনো লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।’

তিনি বিআরটিএ থেকে যে কোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করারও নির্দেশ দেন।

এছাড়াও আগামী ৪ মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স দিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন সড়ক পরিবহনমন্ত্রী।

বিষয়:কর্মকর্তা বদলি বিআরটিএ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সড়কে শৃঙ্খলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…