চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকায় তো নয়-ই, শ্রীলঙ্কার আগেও ‘ভাববেন’ সাকিব

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৪:০৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্রাম মিলেছে। চাওয়ার পুরোটা না হলেও অন্তত সাউথ আফ্রিকা সফরের দুটো টেস্টে বিশ্রামে থাকা নিশ্চিত সাকিব আল হাসানের। তবে বছরের শেষভাগে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে পাওয়ার বিষয়টি থাকল অনেকটা ধোঁয়াশার মধ্যেই। যদি কিন্তু রেখে জানালেন- শ্রীলঙ্কার বিপক্ষে যদি খেলেনও, খেলবেন অনেক ভাবনা-চিন্তা করেই।

মাসখানেকের বিশ্রাম পাওয়ার স্বস্তি নিয়ে মঙ্গলবার নিজ বাসায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব। সেখানেই জানালেন বিশ্রামের পেছনের কারণ, তরতাজা হয়ে ফেরার পরিকল্পনা এবং নিজের ক্রিকেটীয় ভবিষ্যতের অনেক কিছুই। যা থেকে স্পষ্ট হল, সাউথ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার কথা মাথাতেই আনছেন না সাকিব। যদিও বিসিবি তার ফেরার একটা পথ খোলা রেখেছিল ‘কেবল সাকিব চাইলেই’ জানিয়ে। কিন্তু সাকিব নিজে সেটা নিয়ে না ভেবে পাওয়া অবকাশটুকুতেই মনোযোগী।

‘আমি যদি দুই টেস্টের পরেও যাই, তাহলেও এক মাসের একটা ব্রেক কিন্তু হয়েই যায়। শেষ তিন-চার বছরে এই ব্রেকটা আমি পাইনি। সেদিক থেকে দেখলে আমার জন্য এটা বড় একটা ব্রেক।’

Banglabid

প্রথম টেস্টে বিশ্রামের পর দ্বিতীয় টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার ফিরবেন কিনা বা ফেরার কোনও বাধ্যবাধকতা আছে কিনা সে প্রশ্নে সোমবারের সংবাদ সম্মেলনে বল সাকিবের কোর্টেই ঠেলে দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। একদিন পর সেই প্রশ্নে নিজের অবস্থানই যেন পরিষ্কার করলেন সাকিব।

সঙ্গে চাওয়াটাকে অনুধাবন করার জন্য বিসিবিকে ধন্যবাদ দিতেও ভুললেন না সাকিব। জানালেন, যুক্তির যথার্থতা থাকায় বোর্ডকে রাজী করাতে খুব একটা কষ্টও করতে হয়নি, ‘আমি যখন তাদের সাথে কথা বলেছি, আমার পয়েন্ট অব ভিউটা তুলে ধরেছি। সেটা আমার কাছে কখনোই আনইথিক্যাল মনে হয়নি। সে কারণেই তারা হয়ত বিষয়টি আমলে নিয়েছেন।’

অনুমতি দিলেও বিসিবি পথ খোলা রেখেছিল দ্বিতীয় টেস্টের আগে সাকিবের প্রোটিয়া সফরের দলে যোগ দেয়ার। সেটি তো হচ্ছেই না, বিসিবির আরেকটি চাওয়াও থাকল অনিশ্চয়তার মুখেই। আগামী নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে খুব করেই চায় বোর্ড। চাওয়া-পাওয়ার সেই সিরিজ এখনও অনেক দূরে। সাকিবও রেখে দিলেন ধোঁয়াশাই। খেলবেন না কথাটি সরাসরি না বললেও ঘুরিয়ে ফিরিয়ে জানিয়ে দিলেন তখনও নিজের মর্জির ওপরই নির্ভর করবে তার মাঠে নামা।

Reneta

‘সাউথ আফ্রিকা সিরিজ যখন শেষ হয়ে যাবে, তারপর বিপিএল, পরে শ্রীলঙ্কা সিরিজ। আমি ছয় মাসের জন্যই আবেদন করেছিলাম, সময়টার মাঝে আছে ওই শ্রীলঙ্কা সিরিজও। এখন দুই টেস্টে বিশ্রাম পেয়েছি। শ্রীলঙ্কার আগে চিন্তা করব ওই দুটো টেস্টে খেলতে পারব কি না, সেভাবেই তাদের সাথে (বিসিবি) কথা বলব। যদি তারা মনে করে আমার খেলা দরকার, আমিও ভেবে দেখব যে মানসিকভাবে ভাল অবস্থায় আছি কি না, পুরোটা দিতে পারব। তাহলে আমি অবশ্যই খেলব।’

টেস্ট থেকে সাকিবের অর্ধ-বছরের বিশ্রাম চাওয়ার বিষয়টি প্রথমে সামনে আসে গত রোববার। ওই দিনভর সাকিব বা বোর্ডের তরফ থেকে চিঠির খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পরে রাতে আকরাম খানই বিশ্রামের বিষয়ে সাকিবের চিঠি দেয়ার কথা গণমাধ্যমে নিশ্চিত করেন। পরে সোমবার তাকে বাইরে রেখেই দল ঘোষণা করে বিসিবি।

তবে বিশ্রাম চাওয়ার সময়টাতে রঙিন পোশাকে খেলা চালিয়ে যেতে আগ্রহী সাকিব। সাউথ আফ্রিকায় সিরিজের শুরুর ভাগে থাকছে দুই টেস্ট। পরে ওয়ানডে ও টি-টুয়েন্টি। এই সফরেই টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

চলতি বছরে অবশ্য ব্যাটে-বলে উড়ছিলেন সাকিব। ৭ টেস্টে ৬৬৫ রান করার পাশাপাশি ২৯টি উইকেটও নিয়েছেন। কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ম্যাচসেরা তিনি। আগামী ৬ মাসে বাংলাদেশের আর মাত্র ৪টি টেস্ট খেলার কথা, তাতে সংগ্রহগুলো আরও বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। সেখানে খানিকটা ছেদ টানল স্বেচ্ছা বিশ্রাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাজীপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

পরবর্তী

‘পথের পাঁচালী’র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা কতটুকু চিনি?

পরবর্তী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বই ও ছবি, বাংলার সাহিত্যিক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পথের পাঁচালী’র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা কতটুকু চিনি?

দুই প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল ওয়ার্ল্ড আসরে কূটনীতিকদের সহায়তা চাইলেন দুই প্রতিমন্ত্রী

সর্বশেষ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT