চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল ওয়ার্ল্ড আসরে কূটনীতিকদের সহায়তা চাইলেন দুই প্রতিমন্ত্রী

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৪:৩৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

‘ডিজিটাল ওয়ার্ল্ড ‘ এর এবারের আসরে বিদেশী তথ্যপ্রযুক্তি মন্ত্রীদের এবং প্রতিষ্ঠিত আইটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশে কর্মরত বিদেশী কূটনীতিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

১১ সেপ্টেম্বর রাতে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত “এম্বাসেডরস্ নাইট” এ এই আহবান জানান।

আইসিটি ডিভিশন আয়োজিত অনুষ্ঠানে ১৭ দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সসহ শীর্ষস্থানীয় কূটনীতিকরা অংশ নেন। কূটনীতিকরা এ সময় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে নতুন নতুন সমস্যা মোকাবেলা ও বিশ্বব্যাপী ডিজিটাল পরিবর্তনের হুমকি মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার গুরত্ব এবং ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ আয়োজনের প্রয়োজনীয় দিক তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

তিনি বলেন, ডিজিটাল ওয়ার্ল্ড এমন একটি প্লাটফর্ম যেখানে সর্বোত্তম উপায়ে বিদ্যমান সমস্যাসমূহ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যকর উপায় খুঁজে বের করতে মিনিস্টারিয়েল কনফারেন্স এর আয়োজন করা হয়।

শীর্ষ কূটনীতিকদের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের অর্জন তুলে ধরে তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের বিবেচিত মূল ভিত্তিসমূহের অগ্রগতি ও আমাদের সক্ষমতা ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর মাধ্যমে আমরা বরাবরের মতোই তুলে ধরব।’

Reneta

সফল আয়োজনের লক্ষ্যে তিনি কূটনীতিকদের সহযোগিতা কামনা করে বলেন, “ডিজিটাল বাংলাদেশের চমক দেখতে আমি আপনাদেরকে আন্তরিকভাবে আহবান জানাই। পাশাপাশি আপনাদের নিজ নিজ দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণও প্রত্যাশা করছি।”

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ পলক

পরে উন্মুক্ত আলোচনায় বেশ কয়েকজন কূটনীতিক বাংলাদেশী তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের অব্যাহত উন্নতির প্রশংসা করে বলেন, বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ভালো করছে। সরকারের অগ্রাধিকার প্রাপ্ত এখাতে কূটনীতিকরা নিজ নিজ দেশের বিনিয়োগেরও সম্ভাবানও তুলে ধরেন।

অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্ল্যাকেন, ভুটানের রাষ্ট্রদূত সোনাম তাদেন রাবগি, ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিনসেন্ট ভিভেন্সো, সাউথ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সিয়ং-ডো, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, আইসিটি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী, যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অফেয়ার্স এদোয়ার্দো গার্সিয়া, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্যা অফেয়ার্স অব ডেলিগেশন কনস্টানটিনোস ভার্ডাকিস, নেদারল্যান্ডের মিশন উপ-প্রধান জেরোয়েন স্টিগস্, বেসিস সভাপতি মোস্তফা জব্বার, এটুআই পলিসি এডভাইজর আনীর চৌধুরী এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দেশীয় ব্যবসায়িক সংগঠনগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আগামী ডিসেম্বরের ৬ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ৪ দিন ব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ হলো দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। এই আয়োজনে তথ্যপ্রযুক্তি খাতের দেশী-বিদেশী উচ্চ-পদস্থ ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের সেবা প্রদানকারী মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলো অংশ নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিটিডিজিটাল ওয়ার্ল্ডডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT