চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান সংসদীয় নির্বাচনে তরুণ প্রার্থীদের পরিবর্তনের বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
আফগানিস্তান

দীর্ঘকাল পরে প্রবল নিরাপত্তা ও তালেবানদের হুমকির মুখেই অবশেষে আফগানিস্তানে সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এবারের নির্বাচনে ২৫০টি আসনের জন্য অনেক নারীসহ ২৫০০ জনেরও বেশি ভোটপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশিরভাগ ভোটপ্রার্থীই তরুণ ও শিক্ষিত। সংঘাতময় দেশটিতে পরিবর্তন আনার বার্তা দিয়েছেন তারা। তবে অনেক আফগান মনে করেন সব রাজনীতিবিদনই দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর।  

ভোটগ্রহণ শুরুর পরে নিরাপত্তার কারণে ৩০% এরও বেশি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। ভোটের আগে আগে নির্বাচনী প্রচারণার সময়েই প্রাণ হারিয়েছে ১০জন।

তবে কান্দাহার প্রদেশের পুলিশ প্রধানের হত্যাকাণ্ডের ঘটনায় সেখানে ভোটগ্রহণ ১ সপ্তাহ পেছানো হয়েছে। দেহরক্ষীর গুলিতে নিহত হন পুলিশ প্রধান জেনারেল আব্দুল রাজিক।

Banglabid

নির্বাচনকে সামনে রেখে নব্বই লাখ ভোটারের তালিকা তৈরি করা হয়েছে। সেখানকার সময় সকাল সাতটার দিকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

৭০০০টি ভোটকেন্দ্রের মধ্যে নিরাপত্তার উদ্বেগে খোলা রয়েছে ৫০০০ ভোটকেন্দ্র। তালেবান জঙ্গিরা এই ভোটকে ‘মিথ্যা’ নির্বাচন অ্যাখ্যা দিয়ে বয়কট করতে বলেছে সবাইকে। আইএসও এই বিষয়ে তাদের অনুসরণ করেছে।

ভোটকে কেন্দ্র করে অন্তত ৫৪,০০০ নিরাপত্তাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে যেন নির্বাচন শান্তিতে অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের ফলাফল জানানো হবে ২০ দিন পরে ১০ নভেম্বর।

Reneta

বেশিরভাগ আফগান উন্নত জীবন, চাকরি, শিক্ষা এবং তালেবানদের সঙ্গে যুদ্ধের অবসান চায়। দেশটির বিদেশি সঙ্গীদের ধারণা, বছরের পর বছরের বিনিয়োগ, বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি আর এক দশকের যুদ্ধে হাজার হাজার প্রাণের বিনিময়ে দেশটিতে ভোটের মাধ্যমে অবশেষে গণতন্ত্র আসবে।

এর আগে ২০১৫ সালে সেখানে জাতীয় সংসদ শেষ হয়। কিন্তু ২০১৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পরে দেশে যুদ্ধ শুরু হয়ে যায়। আগামী ২০১৯ সালে আবার রাষ্ট্রপতি নির্বাচনের আগে এটি একটি পরীক্ষামূলক নির্বাচন।

তবে শুধু নিরাপত্তার কারণেই ভোট হুমকির মুখে পড়ছে তা নয়। এর আগের নির্বাচনে দুর্নীতি ও প্রতারণার কারণেও ভোট বন্ধ হওয়ার ঘটনা ঘটে। তার মধ্যে ব্যালট বাক্স ভরে ফেলা, বারবার ভোট দেওয়া এবং ভোটারের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআফগানিস্তানতালেবানসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সর্ম্পকে জড়িয়েও কেন সহজে নষ্ট হয় প্রেম?

পরবর্তী

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুন্সিগঞ্জে মা ইলিশ বিক্রি

পরবর্তী

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুন্সিগঞ্জে মা ইলিশ বিক্রি

ভালোবাসা ছেড়ে গেল সালমানকে!

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT